শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়টির তুলনায় প্রথম অংশের বিষয়টি গ্রহণযোগ্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়টি তথা লৌকিক ব্যাখ্যার তুলনায় প্রথম অংশের বিষয়টি তথা বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা বা বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে এবং সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতার কোনো স্থান নেই। উদ্দীপকের প্রথম অংশের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল রয়েছে। এখানে শিশুদের বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করার কারণ হিসেবে বলা হয়েছে, '৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি।' এরূপ ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু উদ্দীপকের দ্বিতীয় অংশে ব্যাখ্যাটি মনগড়া ধারণার আশ্রয়ে বর্ণিত। এ কারণে দ্বিতীয় অংশের বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা। যা সবার কাছে গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ দিক বিদ্যমান থাকে যা লৌকিক ব্যাখ্যায় থাকে না। তাছাড়া লৌকিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। এই কারণে যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক থেকে লৌকিক ব্যাখ্যার তুলনায় বৈজ্ঞানিক ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্য।

HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল

উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়টির তুলনায় প্রথম অংশের বিষয়টি গ্র…

উদ্দীপক

পৃথিবীর প্রায় ৭০% শিশু বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করলেও বাস্তবে মাত্র ১৫% শিশুকে বাঁহাতি হিসেবে দেখা যায়। গবেষণায় দেখা গেছে ৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো শিশু, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি বিষয় বাঁহাতি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। অন্যদিকে, বাঁহাতি শিশুদের আয়ু সাধারণত কম হয় বলে ধারণা করা হয়। তাছাড়া কোন কোন সমাজে তারা দুর্ভাগা ও বিদ্বেষপূর্ণ আচরণের অধিকারী বলেও মনে করা হয়।

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দূর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যাকরণ বলে।

উত্তর

ব্যাখ্যাকরণে সংযুক্তি কোনো ঘটনাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে। সাধারণভাবে সংযুক্তি বলতে বোঝায়, কোনো একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়কে যুক্ত করা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এই যুক্ত করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ বলে। এভাবে কোনো বিষয়কে যুক্ত করার কারণ হলো উক্ত বিষয় বা ঘটনাটিকে স্পষ্ট করা। কিন্তু লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। যেমন: বস্তুর ভূপৃষ্ঠে পতনের নিয়মকে ব্যাখ্যা করতে গিয়ে এই নিয়মকে আমরা জোয়ার-ভাটা, নক্ষত্রের গতিবিধি ইত্যাদি নিয়মের সাথে যুক্ত করি। এবং সবশেষে বিষয়গুলোকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করি। ব্যাখ্যাকরণে সংযুক্তি এভাবেই কাজ করে।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণের পরিচয় পাওয়া যায়। যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়। এরূপ ব্যাখ্যায় বিভিন্ন বৈজ্ঞানিক নিয়মকানুন অনুসরণ করে দেওয়া হয়। এ জাতীয় ব্যাখ্যায় কোনো অন্ধবিশ্বাস বা মনগড়া কথার স্থান নেই। যার দৃষ্টান্ত উদ্দীপকের প্রথম অংশে লক্ষ করা যায়। উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত হয়েছে, পৃথিবীর প্রায় ৭০% শিশু বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করলেও বাস্তবে মাত্র ১৫% শিশুকে বাঁহাতি হিসেবে দেখা যায়। এছাড়াও গবেষণায় দেখা গেছে ৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো শিশু, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি বিষয় বাঁহাতি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। বস্তুত এটিই বাঁহাতি শিশু জন্মের যথার্থ ব্যাখ্যা যা প্রাসঙ্গিক ও বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা সিদ্ধ। তাই উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত ব্যাখ্যাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে চিহ্নিত করা যায়।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত বিষয়টি তথা লৌকিক ব্যাখ্যার তুলনায় প্রথম অংশের বিষয়টি তথা বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা বা বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে এবং সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতার কোনো স্থান নেই। উদ্দীপকের প্রথম অংশের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল রয়েছে। এখানে শিশুদের বাঁহাতি হয়ে জন্মগ্রহণ করার কারণ হিসেবে বলা হয়েছে, '৪০ ধরনের বিশেষ জিন, কম ওজন নিয়ে জন্মানো, পরিবেশ ও জীবনযাপন পদ্ধতি, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ইত্যাদি।' এরূপ ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু উদ্দীপকের দ্বিতীয় অংশে ব্যাখ্যাটি মনগড়া ধারণার আশ্রয়ে বর্ণিত। এ কারণে দ্বিতীয় অংশের বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা। যা সবার কাছে গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ দিক বিদ্যমান থাকে যা লৌকিক ব্যাখ্যায় থাকে না। তাছাড়া লৌকিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। এই কারণে যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক থেকে লৌকিক ব্যাখ্যার তুলনায় বৈজ্ঞানিক ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্য।
HSCLogic 2nd PaperChapter 6 : ব্যাখ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঘটনা-১: ভূমিকম্পের কারণ জানতে চাইলে প্রভাত নাদিমকে বললো, “মাটির উপর দিয়ে যখন বসুদেবী হাঁটেন তখন ভূমিকম্প হয়।” প্রভাতের কাকু বললো, “ভূ-অভ্যন্তরীণ তাপ ও চাপ ভূপৃষ্ঠে বের হওয়ার জন্য ভূত্বকে যে কম্পনের সৃষ্টি করে তাকে ভূমিকম্প বলে । ঘটনা-২: question image

Barisal · 2017

ক
অন্তভুক্তি কী?
খ
ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?
গ
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
ঘ
ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্তভুক্তি কী?

অন্তভুক্তি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাকী বলল, 'এ জগৎ খুবই রহস্যময়। বিভিন্ন বইপুস্তক, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক, দার্শনিক, পুরোহিত ও সমাজের প্রচলিত ধ্যানধারণার মাধ্যমে আমরা এ জগতের রহস্যভেদ করার চেষ্টা করি।' লাবু বলল, 'এসব ব্যক্তিদের আলোচনা থেকে মাধ্যাকর্ষণ নিয়ম, জোয়ার-ভাটা, জড়বস্তুর ভূমিতে পতন ইত্যাদি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।' সুমন বলল, 'সাধারণ মানুষ এখনও বিশ্বাস করে যে, জোয়ার-ভাটা হয় কোনো আধ্যাত্মিক শক্তির ইচ্ছায়।'

Sylhet · 2017

ক
পরিশেষ পদ্ধতি কী?
খ
পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।
গ
লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিশেষ পদ্ধতি কী?

পরিশেষ পদ্ধতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
শ্রেণিকরণের সংজ্ঞা দাও।
খ
ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?
গ
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঘটনা-১ এ প্রতিফলিত প্রভাত ও প্রভাতের কাকুর বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।ব্যাখ্যা আপেক্ষিক হয় কেন?অন্তভুক্তি কী?লাবু ও সুমনের বক্তব্যে যে দুটি বিষয় প্রকাশিত হয়েছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।লাকীর বক্তব্যে কোন বিষয়ের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।পুত্র সন্তানের জন্মগ্রহণই ব্যবসায়ের উন্নতির কারণ- যুক্তি দোষ নির্ণয় করো।পরিশেষ পদ্ধতি কী?ছক-১ এবং ছক-২ এর মধ্যে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।ক্রমিক শ্রেণিকরণ বলতে কী বোঝ?শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।