কৃষি বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে যে পার্থক্য দেখা দেয় তা আলোচনা করো।
উত্তর: কৃষি বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে মৌলিক পার্থক্য হলো 'বৈজ্ঞানিক ব্যাখ্যা' বনাম 'লৌকিক ব্যাখ্যা'। এদের পার্থক্য নিচে আলোচনা করা হলো- কোনো ঘটনার কার্যকারণ বা প্রকৃত কারণ উল্লেখ করে বিবৃতি দেওয়ার প্রক্রিয়াকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। উদ্দীপকে বর্ণিত কৃষিবিদরা ফসল নষ্ট হওয়ার কারণ হিসেবে অতিরিক্ত বৃষ্টি, জলাবদ্ধতা, কীটপতঙ্গ ও সারের অভাবকে চিহ্নিত করেছেন। যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে, যার কারণ এর বাস্তব ভিত্তি ও প্রমাণ আছে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যার প্রকৃতি এমন যে এখানে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয় না। এ কারণে উদ্দীপকের সাধারণ মানুষের 'বদ নজর' সংক্রান্ত ধারণাটি লৌকিক ব্যাখ্যা, যার কোনো প্রমাণ নেই। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ নিয়ম অনুসরণ করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয় নেওয়া হয়। পরিশেষে বলা যায়, কৃষি বিশেষজ্ঞদের বক্তব্য যুক্তি ও তথ্যের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় তা গ্রহণযোগ্য। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য আবেগ ও অন্ধবিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় তা ভিত্তিহীন।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
কৃষি বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে যে পার্থক্য দেখা দেয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

