দৃষ্টান্ত ২ এ ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার, কোন রূপের ইঙ্গিত এসেছে?
উত্তর: দৃষ্টান্ত-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপের ইঙ্গিত এসেছে। আমরা জানি, কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এ মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে কোনো মিশ্র কার্য ব্যাখ্যার প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। এক্ষেত্রে মিশ্রকার্য হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। বিশ্লেষণে মিশ্র কার্যের কারণগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ একটি নৌকা দ্রুত চলার পেছনে নদীর স্রোত, বাতাসের বেগ এবং মাঝির অভিজ্ঞতা- এই তিনটি কারণ একত্রে কাজ করছে। এখানে প্রতিটি কারণ আলাদাভাবে কাজ না করে সম্মিলিতভাবে নৌকার গতি বৃদ্ধি করেছে। এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপ।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃষ্টান্ত ২ এ ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার, কোন রূপের ইঙ্গিত এসেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

