উদ্দীপকে গ্রামবাসী ও প্রশাসনের পদক্ষেপে যে দু'ধরনের ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে কোনটি বাস্তবসম্মত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে গ্রামবাসীর পদক্ষেপ লৌকিক ব্যাখ্যা এবং প্রশাসনের পদক্ষেপ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন, যার মধ্যে প্রশাসনের পদক্ষেপটিই বাস্তবসম্মত। কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসা বা বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে এবং সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতার কোনো স্থান নেই। উদ্দীপকে ইছামতি গ্রামে একটি ইটভাটা গড়ে উঠলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। কিন্তু গ্রামবাসী ধীরে ধীরে বায়বাহিত নানা রোগে আক্রান্ত হতে থাকে। গ্রামবাসী এটিকে অভিশাপ মনে করে বিভিন্ন ঝাড়ফুঁকের আশ্রয় গ্রহণ করে। এখানে অতিপ্রাকৃত বিষয়কে কারণ হিসেবে গ্রহণ করায় লৌকিক ব্যাখ্যা ফুটে উঠেছে। অন্যদিকে প্রশাসনের লোকজন খবর পেয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ইটের ভাটা বন্ধ করে দিলে গ্রামবাসীরা রোগমুক্ত হতে থাকে। এখানে কার্যকারণ সম্পর্ক অনুসরণ করে ঘটনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায় বৈজ্ঞানিক ব্যাখ্যা ফুটে উঠেছে। প্রশাসনের পদক্ষেপটি কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিন্তু উদ্দীপকে গ্রামবাসীর পদক্ষেপটি মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে বর্ণিত। এ কারণে গ্রামবাসীর পদক্ষেপটি হলো লৌকিক ব্যাখ্যা যা গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্য-কারণ নিয়ম বিদ্যমান থাকে যা লৌকিক ব্যাখ্যায় থাকে না। তাছাড়া লৌকিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই লৌকিক ব্যাখ্যা যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। এসব দিক বিবেচনায় গ্রামবাসীর পদক্ষেপের চেয়ে প্রশাসনের পদক্ষেপটিই অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
উদ্দীপকে গ্রামবাসী ও প্রশাসনের পদক্ষেপে যে দু'ধরনের ব্যাখ্যা প্রতিফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

