দৃশ্যকল্প-১ ও ২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২. এ যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'শৃঙ্খলযোজন ও বিশ্লেষণ' রূপ প্রতিফলিত হয়েছে। শৃঙ্খলযোজনের মাধ্যমে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয়। অর্থাৎ এ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত নয়। বরং এতে মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যেমন- উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যুদ্ধ মানুষের মৃত্যু সম্পদের ক্ষতি দুর্ভিক্ষ এভাবে দেখানো হয়েছে। এখানে যুদ্ধকে দুর্ভিক্ষের কারণ হিসেবে উল্লেখ করা হলে বিষয়টিকে শৃঙ্খলযোজনের মাধ্যমে এভাবে বলা যায়, যুদ্ধ বাধলে মানুষের মৃত্যু ও সম্পদের ক্ষতি হয়। ফলে দুর্ভিক্ষ সংঘটিত হয়। অন্যদিকে, জাগতিক অনেক ঘটনা আছে যেগুলোর সংঘটনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না। বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংঘটিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্লেষণ রূপের মাধ্যমে এরূপ কার্য-সংমিশ্রণ জনিত ঘটনাকে ব্যাখ্যা করা হয়। যেমন- উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উৎসবের কারণ হিসেবে সাজসজ্জা, অনুষ্ঠান, খাওয়াদাওয়া ও কেনাকাটাকে উল্লেখ করা হয়েছে। এগুলো একসাথে কাজ করে উৎসবের সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা 'উৎসব'কে ব্যাখ্যা করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ। আলোচনা শেষে বলা যায়, শৃঙ্খলযোজন ও বিশ্লেষণ দুটি ভিন্ন প্রক্রিয়া হলেও এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে একটি বিষয়কেই সহজে ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়।
HSC Logic 2nd Paper Chapter 6 : ব্যাখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 6 : ব্যাখ্যা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ প্রতিফলিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
দৃশ্যকল্প ৩:বর্ণ, গন্ধ, আনন্দ ও গতিউত্তর
উত্তর
উত্তর
উত্তর

