সংকর বিভাগ কেন সংঘটিত হয়? বুঝিয়ে লেখ।
উত্তর: যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
সংকর বিভাগ কেন সংঘটিত হয়? বুঝিয়ে লেখ।
উত্তর

