শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান ব্যাখ্যা কর।
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক ছিলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি বরিশালে চাখার কলেজ, মুন্সীগঞ্জে হররগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতায় লেডি ব্রাবোন কলেজ, ঢাকার ইডেন গার্লস কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। শেরেবাংলা অক্লান্ত প্রতিষ্ঠায় কলকাতা টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অবদান ব্যাখ্যা কর।
উত্তর