উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলন একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। ভাষা আন্দোলন বাঙালী জাতির প্রথম আন্দোলন ছিল। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়। ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের ক্ষমতার ভিত নড়িয়ে দেয় এবং তারা বাঙ্গালীদের সমীহ করতে শেখে। ভাষা আন্দোলন যদিও একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, তথাপি এ আন্দোলন রাজনৈতিক চেতনা সৃষ্টি করে এবং ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শিক্ষা দেয়। ভাষা আন্দোলন ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন এবং স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণের অনুপ্রেরণা যোগায়। যার ফলশ্রুতিতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ এর স্বাধীনতা আন্দোলনে আমারা জয়লাভ করি। ভাষা আন্দোলন অসাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করেছিল। যার ফলে ১৯৭১ সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করার প্রেরণা পায়। অর্থাৎ ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকে এদেশের জনগণ অন্য আন্দোলন গুলোকে সফল করেছিল। এমনকি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল ্তাই ভাষা আন্দোলনকে বাংলার পরবর্তী আন্দোলন গুলোর পদপ্রদর্শক বলা হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনের তাৎপর্য মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর