উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্বাচন ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে প্রতিনিধিত্ব করে। ১৯৫৪ সালে নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বাধিকার আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের কুশাসন, শোষণ ও অত্যাচারের সামরিক অবসান ঘটে। উদ্দীপকে আলোচিত নির্বাচনটি এই বিখ্যাত নির্বাচনকে ইঙ্গিত করে। পূর্ব পাকিস্তানের জনগণের নিকটে নির্বাচন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কবুল হতে মুক্তির লাভের একমাত্র উপায় বলে পরিগণিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর বাঙালিরা মনে করেছিলেন যে, এখন আর পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের দাবিয়ে রাখতে পারবেনা। বাঙালিরা তখন থেকে আত্মসচেতন হয়ে ওঠে এবং প্রশাসন দাবি করে। ১৯৫৪ সালের নির্বাচনের ওপর একটি গুরুত্বপূর্ণ দিক এই যে, এ নির্বাচন প্রমাণ করে যে, গণতান্ত্রিক পদ্ধতি রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসনব্যবস্থার অধীন থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হবে বলে তারা মনে করেন। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরা শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন এ নির্বাচনের মাধ্যমে। ১৯৫৪ সালের বিজয় মূলত বাংলা জাতীয়তাবাদের বিজয়ের একটি রূপ। এ বিজয় বেশি দিন ধরে না রাখতে পারলেও বাঙালিরা ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদের ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে এ নির্বাচন হয়ে ওঠে বাঙালির উৎসাহ, প্রেরণা ও দৃষ্টান্ত যা তাদের স্বাধিকার আন্দোলনকে আরও গতিশীল করে। আর উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় স্বাধিকার আন্দোলন গতিশীল করা ও বাঙালির রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন কারণে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন তথা ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব অত্যধিক।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের তাৎপর্য ব…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর