বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অভ্যুদয়ের উদ্দীপকে নির্দেশিত ঘটনা ১৯৭০ সালের নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালের নির্বাচন বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ। কেননা এ নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বায়ত্তশাসন ও আত্ম প্রতিষ্ঠার সুযোগ লাভ করে। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বিজয়ী লাভ হয়ে বাঙালিরা নিজেদের শান্তি সামর্থ্য সম্পর্কে সচেতন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিচার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ ঔপনিবেশিক শোষণ শাসন থেকে মুক্তির পথ সুগম করে। এ নির্বাচন আওয়ামী লীগকে পূর্ব বাংলার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিসম্পাদিত নেতা হিসেবে গ্রহণ করা হয়। এ নির্বাচনে বাঙালির বিজয় অর্জন-পাকিস্তান শাসকগোষ্ঠীর শোষণের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়। ১৯৭০ সালের নির্বাচনে পরাজিত হয়ে পাক শাসকগোষ্ঠী বাঙ্গালীদের নিকট ক্ষমতা না দিয়ে ২৫ মার্চ রাতে নিরস্র বাঙ্গালীদের ওপর ইতিহাসে জঘন্যতম বর্বর হামলা চালায়। বাঙালিরা নিজেদের স্বাধীনতার প্রশ্নে মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে প্রশিক্ষিত নিয়ম বাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, কৃষক, নারী, পেশাজীবী, পুলিশ, ইপিআর, আনসার সকলে অস্ত্র ধারণ করে। অল্প কিছুদিনের মধ্যেই প্রশিক্ষণ শেষে সবাই দেশের অভ্যন্তরে শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ে। প্রশিক্ষিত পাকিস্তান হানাদার বাহিনী একের পর এক আঘাতে চুনবিচূর্ণ হয়ে পড়ে। তারা বাঙালির রূপকৌশল এর মুখে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়। বিশ্বের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
বাংলাদেশের অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর