উক্ত আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করছে"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ আন্দোলন তথা ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষী জনগণের পরবর্তী আন্দোলন গুলোর অনুপ্রেরণা যুগিয়েছে বলে আমি মনে করি। ভাষা আন্দোলন শুরুতে কেবলই ভাষাকে সাংস্কৃতিক আন্দোলন থাকলেও অচিরেই তা রাজনৈতিক আন্দোলনের পরিণত হয়। এটি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ। কেননা, এর মাধ্যমে ভাষাভিত্তিক চেতনায় বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বতন্ত্র অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। ভাষা আন্দোলনে জয় অর্জিত হওয়ার অনুপ্রেরণায় বিভিন্ন অসাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভাষা আন্দোলনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা তাদের ন্যায়সংগত অধিকার আদায়ে দাবি উত্থাপনের সৎ সাহস অর্জন করে। এর প্রত্যক্ষ ফল হলো ১৯৫৪ এর নির্বাচন২১ দফা ব্যক্তিক কর্মসূচি। তাছাড়া ভাষা আন্দোলন বাঙ্গালীদের রক্তের বিনিময়ে জাতীয়তা আদায়ের শিক্ষা দেয়।সেই সাথে বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সুদৃঢ় প্রেরণা লাভ করে। একুশে ফেব্রুয়ারির বিয়োগান্ত ঘটনায় বাংলার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনায় জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের জনগণের মধ্যে এক বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন প্রেরণা যোগায়। আর এসব কারণেই বলা যায়, উদ্দীপকের উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে" প্রেরণা যুগিয়েছে।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উক্ত আন্দোলন "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেরণা হিসেবে কাজ করছে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর