উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন তথা ৬ দফাকর্মসূচি ভিত্তিক আন্দোলনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৬ দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ৬ দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে। ৬ দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়। ৬ দফা আন্দোলন বাঙালী কে অধিকার সচেতন করে তোলার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে, পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বাধীন জাতিসত্তা আছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানে থেকে সম্পূর্ণ পৃথক। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষাকে ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। যা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করে। তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ছয় দফা কর্মসূচির সংস্পর্শে এসে পূর্ণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়।এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনার উদ্বুদ্ধ হয়। ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীকালে উনসত্তর এর গণঅভ্যুত্থান ,৭০ এর সাধারন নির্বাচন এবং একাওরের এর স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে। অতএব ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে- যার ফলশ্রুতিতে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বর বাংলাদেশ স্বাধীন হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর