উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়। বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৭০ সালের নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়। ১৯৭০ সালে প্রায় ২ যুগ পর পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন দু'দফায় যথাক্রমে ৭ই ডিসেম্বর ১৯৭০ এবং ১৭ই জানুয়ারি ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দুটি দল হলো পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন 'আওয়ামী লীগ' এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন 'পাকিস্তান পিপলস পার্টি'।এই নির্বাচনে আওয়ামী লীগের ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির প্রচারণার মূল বিষয়বস্তু ছিল- 'শক্তিশালী কেন্দ্র,'ইসলামী সমাজতন্ত্র'। কিন্তু এই নির্বাচনের পর পাকিস্তানের রাজনীতিতে ধস নেমে আসে।আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পিপলস পার্টি কোনো আসন পায়নি। নির্বাচনে এই ধরনের রায় এটাই প্রমাণ করে যে,পাকিস্তানের এক অংশের জনগণ অন্য অংশকে সমর্থন করেনা।এই নির্বাচনের হার পাকিস্তান শাসকদের আরো হিংস্র করে তোলে। যা রাজনৈতিক অবস্থার অবনতি ঘটায়।তাছাড়া ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। যার কারণে বাধ্য হয়ে বাঙালিরা যুদ্ধ ঘোষণা করে,এ নির্বাচনের রায়ই পাকিস্তানের মৃত্যুর কারণ।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর