শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করে বুঝিয়ে দাও।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাদৃশ্য আছে। ১৯৬৯ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেশের জন্য একটি শাসনতন্ত্র প্রণয়ন ও সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন এবং এ মর্মে একটি 'আইনগত কাঠামো আদেশ জারি করেন। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ ডিসেম্বর। ঐতিহাসিক নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ উভয়টিতে পূর্ব পাকিস্তানের প্রধান দল আওয়ামী লীগ একচেটিয়া বিজয় অর্জন করে। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিই লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের ১৩৮টি আসনের মধ্যে ৮৮টি আসন লাভ করে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। এবং অন্যান্য দল ৫৮টি আসন লাভ করে। উদ্দীপকে দেখানো হয়েছে, একটি সাধারণ নির্বাচনে 'চ' রাজনৈতিক দল ১৬৭টি এবং 'ছ' রাজনৈতিক দল ৮৮টি আসন লাভ করে। আর অন্যান্য দল লাভ করে ৫৮টি আসন। এ তথ্যগুলোর মাধ্যমে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি, পাকিস্তান পিপলস পার্টি ৮৮টি এবং অন্যান্য দল ৫৮টি আসনে বিজয়ী হয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করে …

উদ্দীপক

সাধারণ নির্বাচনের ফলাফল question image

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

উত্তর

মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে। মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে তার অধিকার ফেরত পেতে পারে। এক্ষেত্রে আদালত রায়ের মাধ্যমে সরকারকে ঐসব বঞ্চিত ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাদৃশ্য আছে। ১৯৬৯ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেশের জন্য একটি শাসনতন্ত্র প্রণয়ন ও সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন এবং এ মর্মে একটি 'আইনগত কাঠামো আদেশ জারি করেন। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ ডিসেম্বর। ঐতিহাসিক নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ উভয়টিতে পূর্ব পাকিস্তানের প্রধান দল আওয়ামী লীগ একচেটিয়া বিজয় অর্জন করে। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিই লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের ১৩৮টি আসনের মধ্যে ৮৮টি আসন লাভ করে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। এবং অন্যান্য দল ৫৮টি আসন লাভ করে। উদ্দীপকে দেখানো হয়েছে, একটি সাধারণ নির্বাচনে 'চ' রাজনৈতিক দল ১৬৭টি এবং 'ছ' রাজনৈতিক দল ৮৮টি আসন লাভ করে। আর অন্যান্য দল লাভ করে ৫৮টি আসন। এ তথ্যগুলোর মাধ্যমে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি, পাকিস্তান পিপলস পার্টি ৮৮টি এবং অন্যান্য দল ৫৮টি আসনে বিজয়ী হয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচন প্রকৃতপক্ষে যুক্তপাকিস্তানের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়— উক্তিটি যথার্থ। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বতন্ত্র জাতীয়তাবোধ ও স্বাধিকারের দাবির বহিঃপ্রকাশ ঘটে। ঐ নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর সুদীর্ঘ ২৩ বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালির মুক্তিলাভের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করলে পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তাঁর ভাষণে তিনি কৌশলে স্বাধীনতার ডাক দেন। ১৯৭১ সালের ২ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলতে থাকে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। এ অবস্থায় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এ ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান রাষ্ট্র ভেঙে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পাকিস্তান রাষ্ট্রের ভাঙন ত্বরান্বিত করে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়।
HSCCivics 2nd PaperChapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান → রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম → উপ-রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদ → প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ → পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মনসুর আলী → অর্থমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান → স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল এম.এ.জি ওসমানী → প্রধান সেনাপতি

Chittagong · 2017

দ্বৈতশাসন কাকে বলে?
কেন ভাষা আন্দোলন হয়েছিল?
উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন ভাষা আন্দোলন হয়েছিল?

কেন ভাষা আন্দোলন হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দ্বৈতশাসন কাকে বলে?

দ্বৈতশাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একটি রাষ্ট্রের ইতিহাস পাঠ করে জানতে পারেন যে, রাষ্ট্রটির প্রথম সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি অঞ্চল থেকে প্রায় সবগুলি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Barisal · 2017

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?
উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত এক কর্মসূচি পেশ করেন।

Barisal · 2017

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।কেন ভাষা আন্দোলন হয়েছিল?দ্বৈতশাসন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করনির্বাচন কমিশন বলতে কী বোঝায়?পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।