উদ্দীপকে উল্লেখিত সংবিধান কত সালে প্রণয়ন করা হয়? সংবিধানটি রচনার প্রেক্ষাপট আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সংবিধান তথা পাকিস্তানের প্রথম সংবিধান প্ৰণয়ন করা হয় ১৯৫৬ সালে। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের ভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ায় শুরু হয় বঞ্চিত ভাষাগোষ্ঠীর তীব্র আন্দোলন। যার প্রেক্ষিতে রাষ্ট্রের প্রথম সংবিধানে সংখ্যাগরিষ্ঠের ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। অর্থাৎ এখানে ১৯৫৬ সালের সংবিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উক্ত সংবিধান রচনার রয়েছে সুদীর্ঘ প্রেক্ষাপট। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শাসকগোষ্ঠীর মধ্যে নানা বিষয় মতভেদ থাকায় দেশটির সংবিধান তৈরি করতে দীর্ঘ ৯ বছর লেগে যায়। দীর্ঘদিন পর সংবিধান তৈরি হলেও মাত্র দুই বছরের মাথায় তা বাতিল হয়ে যায়। পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৪৯ সালে আদর্শ প্রস্তাব গ্রহণ করে। এছাড়া সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করে। এ কমিটি তিনজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনটি রিপোর্ট তৈরি করে। তবে কোনো রিপোর্টেই আলোর মুখ দেখেনি। তাছাড়া ঐ সময়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ অযাচিতভাবে গণপরিষদের কার্যক্রম হস্তক্ষেপ করতে থাকেন। ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর দেশে জরুরি অবস্থা জারি করে গণপরিষদ বাতিল করেন। ১৯৫৫ সালের মে মাসে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি গণপরিষদে 'সংবিধান বিল' উত্থাপিত হয় এবং ফেব্রুয়ারি মাসে তা পাস হয়। অবশেষে ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে এ সংবিধান কার্যকর হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সংবিধান কত সালে প্রণয়ন করা হয়? সংবিধানটি রচনার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর