অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং আহ্বানের প্রতি সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বাংলার সকল অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ করে দেয়। ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রহসনের আলোচনার নামে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য, গোলাবারুদ এনে পূর্ব বাংলায় সামরিক প্রস্তুতি গ্রহণ করে। ১৭ মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী বাঙালির ওপর নৃশংস হত্যাকান্ড পরিচালনার নীলনকশা তৈরি করে। যার প্রতিফলন ঘটে ২৫ মার্চ রাতে বর্বরতম গণহত্যার মধ্য দিয়ে। ২৫ মার্চের কালরাতের বর্বরতম গণহত্যাকে অপারেশন সার্চলাইট বলা হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
উত্তর