কী কী কারণে সংবিধানটি ব্যর্থ হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হলো সংবিধানে ক্ষমতার যে বিভাজনের কথা বলা হয়েছিল তা মেনে না চলা। ১৯৫৬ সালের শাসনতন্ত্রের অধীনে। পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। কারও মতে এই শাসনতন্ত্র তথা এর অধীনে প্রবর্তিত শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কারণ কেন্দ্রীয় সরকার বারবার অযাচিতভাবে প্রাদেশিক সরকারের ওপর হস্তক্ষেপ তো করেছেনই এমনকি সাংবিধানিক রাষ্ট্রপতি মন্ত্রীদের কাজে অহেতুক হস্তক্ষেপ করতেন। তাছাড়া সংবিধান প্রণয়নের দুই বছরেও কোনো নির্বাচন অনুষ্ঠান যেমন সম্ভব হয়নি, তেমনি নির্বাচিত সরকারের বদলে অন্যরা দেশ চালিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান কার্যকর হওয়া খুবই দুরূহ ছিল। তখন সুসংগঠিত কোনো রাজনৈতিক দল ছিল না। মূলকথা সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা, আমলা ও সেনাবাহিনীর চক্রান্ত প্রভৃতি কারণে ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান ব্যর্থ হয়েছিল। মূলত এ শাসনতন্ত্রকে কার্যকর বা সাফল্যমণ্ডিত করার কোনো প্রকার আন্তরিক প্রচেষ্টা পাকিস্তানি শাসকশ্রেণি চালায়নি। আমার মতে, যে শাসনতন্ত্র কার্যকর করার কোনো প্রচেষ্টাই গৃহীত হয়নি, তা ব্যর্থ হয়েছে বলা মোটেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হয়েছে না বলে একে ব্যর্থ করা হয়েছে বলাই অধিক যুক্তিযুক্ত। ১৯৫৬ সালের সংবিধান মাত্র ২ বছর ৬ মাস ১৫ দিন কার্যকর ছিল। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো রাষ্ট্রে একটি কার্যকর ও স্থায়ী সংবিধান প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়ের ভিত্তিতে ক্ষমতার বণ্টন এবং গণসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। যেটি ১৯৫৬ সালের সংবিধানে ছিল না।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
কী কী কারণে সংবিধানটি ব্যর্থ হয়েছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর