১৯৭২ সালে গণপরিষদ কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: গণপরিষদ আদেশ অনুসারে ১৯৭০ ও ১৯৭১ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাংলাদেশ থেকে নির্বাচিত সকল সদস্য (১৬৯ + ৩১০ = ৪৭৯ জন) নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন নিহত, স্বাভাবিক মৃত্যু এবং অন্যান্য কারণে কিছু সংখ্যক সদস্য বাদ পড়ায় মোট ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এর মধ্যে ৪০০ জন ছিলেন আওয়ামী লীগ দলীয়, একজন ন্যাপ (মোজাফ্ফর) সদস্য এবং অন্য ২ জন ছিলেন স্বতন্ত্র। ১৯৭২ সালের ১০ এপ্রিল রাষ্ট্রপতি গণপরিষদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম দিনে শাহ আব্দুল হামিদ স্পিকার এবং মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
১৯৭২ সালে গণপরিষদ কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর