ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: হাজী শরীয়তউল্লাহ পরিচালিত ধর্মীয় সংস্কার আন্দোলন হলো ফরায়েজি আন্দোলন। ফরায়েজি শব্দটি এসেছে আরবি 'ফরজ থেকে যার অর্থ হলো অবশ্য পালনীয়। হাজী শরীয়তউল্লাহ বাংলার মুসলমানদের কুসংস্কার ও অনৈসলামিক আচার অনুষ্ঠান ত্যাগ করে ফরজ পালনের আহ্বান জানান। মুসলমানদের নানা কুসংস্কার ও অধঃপতন তাকে বিচলিত করে। তিনি এর সংস্কারের লক্ষ্যে সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। ফরজের ওপর জোর দেওয়ায় এর নাম হয় ফরায়েজি আন্দোলন।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর