উদ্দীপকে তোমার পঠিত যে নির্বাচনের কথা বলা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৯৭০ সালের নির্বাচনের কথা বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি হিসেবে উক্ত নির্বাচনের তাৎপর্য অনেক। পাকিস্তানের রাজনীতিতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় সুদীর্ঘ তেইশ বছরের পশ্চিমা শাসকগোষ্ঠীর অত্যাচার, নিপীড়ন ও শোষণের হাত থেকে বাঙালি জাতির স্বাধিকার ও মুক্তিলাভেরই বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে সত্তরের নির্বাচনই বাঙালি জাতির ইতিহাসে সর্বপ্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এর মাধ্যমেই বাঙালিরা প্রথমবারের মতো স্বশাসনের সুযোগ লাভ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগের বিপুল বিজয়ে আতঙ্কিত হয়ে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা-বিপত্তি সৃষ্টি করতে সর্বশক্তি নিয়োগ করে। ফলে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা সর্বশক্তি দিয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। আলোচনা শেষে বলা যায়, স্বাধীন বাংলাদেশের ভিত্তি হিসেবে ১৯৭০ সালের নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত যে নির্বাচনের কথা বলা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর