শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত ঘটনার প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত ঘটনাটি হলো ১৯৫২ সালে সংঘটিত বাংলাদেশের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০% লোকের মুখের ভাষা ছিল বাংলা। অন্যদিকে, মাত্র 3.27% জনগোষ্ঠীর মুখের ভাষা ছিল উর্দু। এতদসত্ত্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' ছাত্র জনতা, বুদ্ধিজীবিরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় 'প্রতিবাদ দিবস' পালিত হয় ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় স্থির হয়, ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। ২১ ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল করে তোলার জন্য ৪ ফেব্রুয়ারি 'হরতাল' পালিত হয়। মুসলিম লীগ সরকার ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে । ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সভা, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন বরকত, আব্দুল জব্বার এবং রফিকসহ অন্তত ৪ জন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের কারণে মুসলিম লীগ সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।

HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত ঘটনার প্রেক্ষাপট বর্ণনা কর।

উদ্দীপক

বিশিষ্ট সাংবাদিক জনাব কৌশিক খান টিভি টকশোতে বললেন, “প্রত্যেক জনগোষ্ঠীর ভাষার প্রতি সবার সম্মান থাকা উচিত। কারণ, পাকিস্তান স্বাধীন হবার পর ভাষার স্বীকৃতি না দেওয়ার কারণে আন্দোলন হয়। সে আন্দোলনে সালাম, রফিক ও অন্যরা মৃত্যুবরণ করে।”

Chittagong · 2019

উত্তর

পাকিস্তানের সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে।

উত্তর

পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তিনিসহ মোট ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে তাই আগরতলা মামলা নামে পরিচিত। মামলায় উল্লেখ করা হয়েছিল, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঐ কর্মকর্তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সেদেশের সরকারের সাথে এক বৈঠক করে পাকিস্তানকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছেন। পাকিস্তান সরকারের এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুসহ সব বন্দির মুক্তির দাবিতে মওলানা ভাসানীর নেতৃত্বে গণ- আন্দোলন গড়ে ওঠে। তীব্র গণ-আন্দোলনের মুখে আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত ঘটনাটি হলো ১৯৫২ সালে সংঘটিত বাংলাদেশের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০% লোকের মুখের ভাষা ছিল বাংলা। অন্যদিকে, মাত্র 3.27% জনগোষ্ঠীর মুখের ভাষা ছিল উর্দু। এতদসত্ত্বেও পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' ছাত্র জনতা, বুদ্ধিজীবিরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর লিয়াকত আলী খান এবং ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ৩০ জানুয়ারি ঢাকায় 'প্রতিবাদ দিবস' পালিত হয় ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় স্থির হয়, ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। ২১ ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল করে তোলার জন্য ৪ ফেব্রুয়ারি 'হরতাল' পালিত হয়। মুসলিম লীগ সরকার ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সভা, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে । ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সভা, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন বরকত, আব্দুল জব্বার এবং রফিকসহ অন্তত ৪ জন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের কারণে মুসলিম লীগ সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা তথা ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক। বায়ান্নর ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটে। নানা ছলচাতুরি করে ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে পূর্ব পাকিস্তানের উপর অত্যাচারের স্টিম রোলার চালায় পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকবর্গ। পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনের চেতনাকে পুঁজি করে পশ্চিম পাকিস্তানি শাসকবর্গের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সরকার ১৯৬২ সালে ষড়যন্ত্রমূলক শিক্ষাকমিশন গঠন করলে জনগণ তাতে বাধা দেয়। শোষণ-নির্যাতন থেকে অব্যাহতি পেতে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী এতে ভীত হয়ে তা দমন করার জন্য শোষণ-নির্যাতন বাড়িয়ে দেয়। দেয়ালে পিঠ ঠেকে যাবার দরুন পূর্ব পাকিস্তানের জনগণ ১৯৬৯ সালে স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটায় ও তার পতন নিশ্চিত করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করে। ক্ষমতা হস্তান্তরে পশ্চিম পাকিস্তানিরা টালবাহানা করলে তা সংঘাত ডেকে আনে এবং শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের উল্লিখিত ভাষা আন্দোলনের মূল তাৎপর্য এই যে, এ আন্দোলনের চেতনার পথ ধরেই মুক্তি যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।
HSCCivics 2nd PaperChapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান → রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম → উপ-রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদ → প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ → পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মনসুর আলী → অর্থমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান → স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল এম.এ.জি ওসমানী → প্রধান সেনাপতি

Chittagong · 2017

ক
দ্বৈতশাসন কাকে বলে?
খ
কেন ভাষা আন্দোলন হয়েছিল?
গ
উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন ভাষা আন্দোলন হয়েছিল?

কেন ভাষা আন্দোলন হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দ্বৈতশাসন কাকে বলে?

দ্বৈতশাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একটি রাষ্ট্রের ইতিহাস পাঠ করে জানতে পারেন যে, রাষ্ট্রটির প্রথম সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি অঞ্চল থেকে প্রায় সবগুলি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Barisal · 2017

ক
পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
খ
নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত এক কর্মসূচি পেশ করেন।

Barisal · 2017

ক
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।কেন ভাষা আন্দোলন হয়েছিল?দ্বৈতশাসন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করনির্বাচন কমিশন বলতে কী বোঝায়?পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।