শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।”— বিশ্লেষণ কর।

উত্তর: 'উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি অর্থাৎ ছয় দফার আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে'- কথাটি যথার্থ। পাকিস্তানের স্বৈরশাসকদের শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ। মূলত শোষিত বাঙালিদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ই ছিল এ আন্দোলনের লক্ষ্য। এতে পাকিস্তানের শাসনকাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল। বাংলাদেশের জন্মলাভের ইতিহাসে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এটি ছিল পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থই ছয় দফাকে বাঙালির বেঁচে থাকার দাবি বলে বর্ণনা করেছিলেন। কার্যত ১৯৬৬ সালের বঙ্গবন্ধুর ছয় দফার মাধ্যমেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথম লিখিতভাবে স্বায়ত্তশাসনের দাবি পেশ করে। পাকিস্তান সরকার এ দাবিকে কোনো গুরুত্ব দেয়নি। তবে এ অঞ্চলের জনগণ ক্রমেই ছয় দফার প্রতি সহানুভূতিশীল হতে থাকে। এর ফলে ১৯৭০ সাল পর্যন্ত যা ছিল স্বায়ত্তশাসনের দাবি, ১৯৭১ সালে এসে তা স্বাধীনতার দাবিতে পরিণত হয়। ছয় দফা দাবির চেতনায় উজ্জীবিত হয়েই বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ধারাবাহিকতায়ই আমরা চূড়ান্ত মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। পরিশেষে বলা যায়, ছয় দফাকেন্দ্রিক আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ কারণেই ছয়দফা আন্দোলন বা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল

“উদ্দীপকে উল্লিখিত কর্মসূচির আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে…

উদ্দীপক

ধর্মীয় ইস্যুকে প্রধান করে দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন হওয়া একটি রাষ্ট্রের দুটি প্রদেশের মাঝে অচিরেই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়। ফলে একটি প্রদেশের জনগণের মধ্যে হতাশার জন্ম হয়। পরবর্তীতে একজন সম্মোহনী নেতা ঐ প্রদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে কিছু কর্মসূচি উপস্থাপন করেন ।

Barisal · 2019

উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।

উত্তর

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ভাষা, আন্দোলন হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই বাঙালিরা ভাষাকেন্দ্রিক বৈষম্যের শিকার হয়। এ সময় পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা ৫৬.৪০ ভাগের মাতৃভাষা ছিল বাংলা এবং মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা ছিল উর্দু। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর এ কারণেই পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচির সাদৃশ্য আছে। ছয় দফা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত বাঙালির অধিকার আদায়ের ৬টি গুরুত্বপূর্ণ দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনসাধারণের ওপর নানা অবিচার, শোষণ ও অগণতান্ত্রিক আচরণ শুরু করে। তারা বেসামরিক ও সামরিক চাকরি, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ সব ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য সৃষ্টি করে। বাঙালিরা এক সময় এ বৈষম্য অবসানের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকারের দাবিকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক রাজনৈতিক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। উদ্দীপকে দেখা যায়, একটি রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর একটি অঞ্চলের জনগণ শাসকগোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন বৈষম্যের শিকার হয়। ফলে তাদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এক পর্যায়ে তাদের জনপ্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি পেশ করেন। বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফা কর্মসূচিতে উদ্দীপকের এ ঘটনারই প্রতিফলন লক্ষ করা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা দাবি ছিল মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি এবং পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি।

উত্তর

'উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি অর্থাৎ ছয় দফার আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে'- কথাটি যথার্থ। পাকিস্তানের স্বৈরশাসকদের শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ। মূলত শোষিত বাঙালিদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ই ছিল এ আন্দোলনের লক্ষ্য। এতে পাকিস্তানের শাসনকাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল। বাংলাদেশের জন্মলাভের ইতিহাসে ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এটি ছিল পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থই ছয় দফাকে বাঙালির বেঁচে থাকার দাবি বলে বর্ণনা করেছিলেন। কার্যত ১৯৬৬ সালের বঙ্গবন্ধুর ছয় দফার মাধ্যমেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথম লিখিতভাবে স্বায়ত্তশাসনের দাবি পেশ করে। পাকিস্তান সরকার এ দাবিকে কোনো গুরুত্ব দেয়নি। তবে এ অঞ্চলের জনগণ ক্রমেই ছয় দফার প্রতি সহানুভূতিশীল হতে থাকে। এর ফলে ১৯৭০ সাল পর্যন্ত যা ছিল স্বায়ত্তশাসনের দাবি, ১৯৭১ সালে এসে তা স্বাধীনতার দাবিতে পরিণত হয়। ছয় দফা দাবির চেতনায় উজ্জীবিত হয়েই বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ধারাবাহিকতায়ই আমরা চূড়ান্ত মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। পরিশেষে বলা যায়, ছয় দফাকেন্দ্রিক আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ কারণেই ছয়দফা আন্দোলন বা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
HSCCivics 2nd PaperChapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান → রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম → উপ-রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদ → প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ → পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মনসুর আলী → অর্থমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান → স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল এম.এ.জি ওসমানী → প্রধান সেনাপতি

Chittagong · 2017

দ্বৈতশাসন কাকে বলে?
কেন ভাষা আন্দোলন হয়েছিল?
উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন ভাষা আন্দোলন হয়েছিল?

কেন ভাষা আন্দোলন হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দ্বৈতশাসন কাকে বলে?

দ্বৈতশাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একটি রাষ্ট্রের ইতিহাস পাঠ করে জানতে পারেন যে, রাষ্ট্রটির প্রথম সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি অঞ্চল থেকে প্রায় সবগুলি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Barisal · 2017

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?
উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত এক কর্মসূচি পেশ করেন।

Barisal · 2017

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।কেন ভাষা আন্দোলন হয়েছিল?দ্বৈতশাসন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করনির্বাচন কমিশন বলতে কী বোঝায়?পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।