শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শাসকগোষ্ঠী তথা দায়িত্বশীলদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকায় দেশটির সংবিধান তৈরি করতে দীর্ঘ ৯ বছর সময় লেগে যায়। দীর্ঘদিন পরে সংবিধান তৈরি হলেও মাত্র দুই বছরের ব্যবধানে তা বাতিল হয়ে যায়। পাকিস্তানের এ সংবিধান প্রণয়নের সাথে উদ্দীপকের প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার গঠনতন্ত্র তৈরিরও মিল পাওয়া যায়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা পাকিস্তানের প্রথম গণপরিষদের ওপর দুটি কাজের দায়িত্ব ও ক্ষমতা ন্যস্ত ছিল। যথা- পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। গণপরিষদ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৪৯ সালে 'আদর্শ প্রস্তাব' নামে একটি প্রস্তাব ছাড়াও সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য একটি মূলনীতি কমিটি গঠন করে। এই কমিটি তিনজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনটি রিপোর্ট প্রণয়ন করে। কোনো রিপোর্টই আলোর মুখ দেখেনি। তাছাড়া ঐ সময়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ অযাচিতভাবে গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে গোলাম মোহাম্মদ দেশের বাইরে থাকাকালীন সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদ গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়। দেশে ফিরে গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর সারাদেশে জরুরি অবস্থা জারি করেন ও গণপরিষদ বাতিল করেন। পরবর্তীতে ১৯৫৫ সালের ২৯ মে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। অবশেষে বহু চড়াই উৎরাই পেরিয়ে নতুন গণপরিষদের করাচি অধিবেশনে 'এক ইউনিট' বিল উত্থাপন করা হয় যা ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর গৃহীত হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি গণপরিষদে 'সংবিধান বিল' উত্থাপিত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবস থেকে এটি কার্যকরী হয়। উদ্দীপকের ক্ষেত্রেও দেখা যায়, অনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ থাকায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের মধ্যে বাতিল হয়ে যায়। উদ্দীপকের এ সংস্থাটির গঠনতন্ত্র তৈরির সাথে ইতিহাসের ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সাদৃশ্যই লক্ষ করা যায়।

HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদ…

উদ্দীপক

আনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের ব্যবধানে বাতিল হয়ে যায়।

Rajshahi · 2017

উত্তর

যুক্তফ্রন্ট হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক জোট।

উত্তর

ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে ১৯৬৯ সালে সংঘটিত বাংলার জনগণের তীব্র আন্দোলনই উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। পূর্ব বাংলায় জাতিগত নিপীড়ন ও বঞ্চনা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসনের সংগ্রামসহ বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা স্বকীয় সত্তার বোধ উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বস্তুত এ অভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তীকালের সর্ববৃহৎ গণজাগরণ। এ অভ্যুত্থানের মধ্য দিয়েই আইয়ুব খান সরকারের পতন ঘটে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের সাদৃশ্য আছে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও শাসকগোষ্ঠী তথা দায়িত্বশীলদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকায় দেশটির সংবিধান তৈরি করতে দীর্ঘ ৯ বছর সময় লেগে যায়। দীর্ঘদিন পরে সংবিধান তৈরি হলেও মাত্র দুই বছরের ব্যবধানে তা বাতিল হয়ে যায়। পাকিস্তানের এ সংবিধান প্রণয়নের সাথে উদ্দীপকের প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার গঠনতন্ত্র তৈরিরও মিল পাওয়া যায়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা পাকিস্তানের প্রথম গণপরিষদের ওপর দুটি কাজের দায়িত্ব ও ক্ষমতা ন্যস্ত ছিল। যথা- পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। গণপরিষদ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৪৯ সালে 'আদর্শ প্রস্তাব' নামে একটি প্রস্তাব ছাড়াও সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য একটি মূলনীতি কমিটি গঠন করে। এই কমিটি তিনজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনটি রিপোর্ট প্রণয়ন করে। কোনো রিপোর্টই আলোর মুখ দেখেনি। তাছাড়া ঐ সময়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ অযাচিতভাবে গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে থাকে। ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে গোলাম মোহাম্মদ দেশের বাইরে থাকাকালীন সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও গণপরিষদ গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাসের উদ্যোগ নেয়। দেশে ফিরে গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ২৪ অক্টোবর সারাদেশে জরুরি অবস্থা জারি করেন ও গণপরিষদ বাতিল করেন। পরবর্তীতে ১৯৫৫ সালের ২৯ মে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। অবশেষে বহু চড়াই উৎরাই পেরিয়ে নতুন গণপরিষদের করাচি অধিবেশনে 'এক ইউনিট' বিল উত্থাপন করা হয় যা ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর গৃহীত হয়। ১৯৫৬ সালের ৯ জানুয়ারি গণপরিষদে 'সংবিধান বিল' উত্থাপিত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবস থেকে এটি কার্যকরী হয়। উদ্দীপকের ক্ষেত্রেও দেখা যায়, অনেক স্বপ্ন নিয়ে 'প্রত্যাশা' সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে দায়িত্বশীলদের মধ্যে মতভেদ থাকায় সংস্থাটির কোনো গঠনতন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে একটি গঠনতন্ত্র তৈরি হলেও তা অল্প সময়ের মধ্যে বাতিল হয়ে যায়। উদ্দীপকের এ সংস্থাটির গঠনতন্ত্র তৈরির সাথে ইতিহাসের ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সাদৃশ্যই লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা অর্থাৎ ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধান প্রণয়নের দীর্ঘসূত্রিতা এবং তা অল্পসময়ের ব্যবধানে বাতিল হয়ে যাওয়ার মূলে ছিল 'সামাজিক ও সাংস্কৃতিক অমিল'- পাকিস্তানের প্রেক্ষিতে নিচে তা মূল্যায়ন করা হলো- জন্মলগ্ন থেকেই পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল। একটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং অন্যটি ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। এ দুটি প্রদেশ বা অঞ্চলের মাঝে প্রায় ২০০০ মাইল দূরত্ব ছিল। তাই স্বাভাবিকভাবেই অঞ্চলন্বয়ের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানান অমিল লক্ষ করা যায়। স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষার প্রশ্নে মতবিরোধ দেখা দেয়। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ বাঙালি হলেও উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু হয়। গণপরিষদে পেশকৃত মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করায় পূর্ব বাংলার জনগণ ও গণপরিষদের বাঙালি সদস্যগণ বিক্ষুব্ধ হন। ফলে গণপরিষদ মূলনীতি কমিটির রিপোর্ট বিবেচনা স্থগিত রাখতে বাধ্য হয়। লাহোর প্রস্তাবের আলোকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। বরং তদানীন্তন পাকিস্তান সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিবর্তে শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়েছিল। ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসনকামী বনাম শক্তিশালী কেন্দ্রের পক্ষাবলম্বনকারীদের মধ্যে সৃষ্ট বিরোধের ফলে গণপরিষদ সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় নিতে বাধ্য হয়। পাকিস্তানে সংবিধান প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় ছিল কেন্দ্রীয় আইনসভায় বিভিন্ন প্রদেশের প্রতিনিধিত্ব নিয়ে। মূলনীতি কমিটির প্রথম রিপোর্টে পূর্ব বাংলাকে কেন্দ্রীয় আইন পরিষদে কমসংখ্যক আসন প্রদান করা হয়। এতে সমগ্র বাঙালি জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাষ্ট্রপ্রধান হচ্ছে নামমাত্র শাসক এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতেই প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে। কিন্তু বাস্তবে দেখা যায়, পাকিস্তানের গভর্নর জেনারেল নিজেকে শাসনতান্ত্রিক প্রধান মনে না করে প্রকৃত শাসক মনে করতেন। ফলে গভর্নর জেনারেলের ক্ষমতা ও পদমর্যাদা নিয়েও বিরোধ দেখা দেয়।
HSCCivics 2nd PaperChapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান → রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম → উপ-রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদ → প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ → পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মনসুর আলী → অর্থমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান → স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল এম.এ.জি ওসমানী → প্রধান সেনাপতি

Chittagong · 2017

ক
দ্বৈতশাসন কাকে বলে?
খ
কেন ভাষা আন্দোলন হয়েছিল?
গ
উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন ভাষা আন্দোলন হয়েছিল?

কেন ভাষা আন্দোলন হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দ্বৈতশাসন কাকে বলে?

দ্বৈতশাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একটি রাষ্ট্রের ইতিহাস পাঠ করে জানতে পারেন যে, রাষ্ট্রটির প্রথম সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি অঞ্চল থেকে প্রায় সবগুলি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Barisal · 2017

ক
পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
খ
নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত এক কর্মসূচি পেশ করেন।

Barisal · 2017

ক
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।কেন ভাষা আন্দোলন হয়েছিল?দ্বৈতশাসন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করনির্বাচন কমিশন বলতে কী বোঝায়?পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।