উদ্দীপকে আলোকিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোচিত বিষয়টি আমার পাঠ্য বইয়ের ১৯০৫ সালের বঙ্গভঙ্গ অংশের সাথে সংহতিপূর্ণ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি অনন্য সাধারণ ঘটনা। ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ বঙ্গকে বিভক্ত করার প্রাদেশিক চুক্তি দেখিয়ে ১৯০২ সালের লর্ড কার্জন ভারত সচিব কে চিঠি লিখেন। অবিভক্ত বাংলার আয়তন প্রায় ২ লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। এই বিশাল আয়তনের প্রদেশের শাসনভার একজন গর্ভনরের পক্ষে সুচারুরূপে শাসন করা সম্ভব নয়। এজন্য বঙ্গোপদেশকে বিভক্ত করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয় এবং বাকি অংশ পৃথক প্রদেশের মর্যাদা অটুট থাকে। নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকা এবং ঢাকা কে কেন্দ্র করে দ্রুত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি গড়ে উঠতে থাকে। ফলে পূর্ব বাংলার গণমানুষের ভাগ্যোন্নয়নের দ্বার উন্মোচিত হয় এবং তারা খুশি হয়। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত হিন্দু সমাজ বঙ্গভঙ্গ কে মেনে নিতে পারেনি। তারা এর তীব্র বিরোধিতা করতে শুরু করে। উদ্দীপকে বঙ্গভঙ্গের ঘটনাটি ইঙ্গিতপূর্ণ রয়েছে। এটা দেখা যায় যে, A দেশটির B অঞ্চল বিশালায়তন হওয়ায় প্রশাসনিক কারণে B কে দুই ভাগে বিভক্ত করা হয়। কিন্তু কিছুদিন পর আবারো দুটি অঞ্চলকে এক করে দেওয়া হয়। যেমনটি ঘটেছিল বঙ্গভঙ্গের ক্ষেত্রেও। অর্থাৎ ইঙ্গিত পুর্ন ঘটনাটির প্রেক্ষাপট ও ফলাফল খুব কষ্ট ভাবে বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে আলোকিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সঙ্গতিপূর…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর