শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে কারণসহ ব্যাখ্যা কর।

উত্তর: উল্লেখিত ঘটনার সাথে ব্রিটিশ শাসিত ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশ ছিল আয়তনে সবচেয়ে বড়। একজন গর্ভনর জেনারেল এর পক্ষে এত বড় প্রদেশ শাসন করা খুবই কষ্টকর ছিল। তাই তৎকালীন গর্ভনর জেনারেল লর্ড কার্জন ভারতের সচিব কে একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় অঞ্চলের শাসন পরিচালনা করা কঠিন - এই মর্মে এক রিপোর্ট ছিলেন। তার এই রিপোর্টের আলোকে বাংলা প্রদেশ ভাগ করার কথা বিবেচনা করা হয়। এছাড়াও তৎকালীন বাংলা প্রদেশে হিন্দু মুসলমান সহযোগী ভারতের সর্বাপেক্ষা বৃহৎ ব্রিটিশবিরোধী আন্দোলন দানা বেঁধেছিল যার প্রাণশক্তি ছিল কলকাতা। ব্রিটিশ সরকারে আন্দোলনকে নস্যাৎ করতে এবং একই সাথে ভারতের দুটি বৃহৎ সম্প্রদায় তথা হিন্দু মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করে সংঘাত বজায় রেখে তাদের শাসন দীর্ঘায়িত করতেই বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। আবার প্রশাসনিক কাজ সহজতর করার পাশাপাশি বঙ্গভঙ্গের মাধ্যমে ভাগ কর ও শাসনকর নীতি প্রয়োগ করে হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তাদের শাসন দীর্ঘায়িত করার জন্যই বঙ্গভঙ্গ করেছিল। উদ্দীপকেও আমরা দেখতে পাই মি. ডেভিড তার দায়িত্বধীন বিশাল অঞ্চলের শাসন কার্য পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের জন্য অঞ্চলটিকে 'ক' ও'খ' অংশে বিভক্ত করে যা ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কথায় স্মরণ করিয়ে দেয়।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছ…

উদ্দীপক

বিশাল আয়তনে গঠিত অঞ্চলের প্রশাসক ছিলেন মি. ডেভিট। তার একার পক্ষে বিশাল আয়তন বিশিষ্ট অঞ্চলের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা সম্ভব ছিল না। ফলে কর্তৃপক্ষ উক্ত অঞ্চলকে 'ক' ও 'খ' দুটি অঞ্চলে বিভক্ত করে প্রশাসক নিয়োগ করেন। এতে 'ক' অঞ্চলের জনগণ খুশি হলেও 'খ' অঞ্চলের জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

Jessore · 2023

উত্তর

লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

উত্তর

ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনগণের সুসংগঠিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের চারটি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। নিয়মতান্ত্রিক উপায়ে হিন্দু -মুসলিম নির্বিশেষে ভারতীয় জনগণের অভাব অভিযোগ দূর করার লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকৃষ্ট করা, শাসন ব্যবস্থায় জনগণের অংশীদারিত্ব অর্জন এবং বিভিন্ন প্রশাসনিক সংস্কারের জন্য আবেদন জানানো। তবে ১৯০৫ -১৯০৬ সালের দিকে কংগ্রেসের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির হয় স্বরাজলাভের দাবি অপূর্ণ স্বাধীনতার দাবি।

উত্তর

উল্লেখিত ঘটনার সাথে ব্রিটিশ শাসিত ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশ ছিল আয়তনে সবচেয়ে বড়। একজন গর্ভনর জেনারেল এর পক্ষে এত বড় প্রদেশ শাসন করা খুবই কষ্টকর ছিল। তাই তৎকালীন গর্ভনর জেনারেল লর্ড কার্জন ভারতের সচিব কে একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় অঞ্চলের শাসন পরিচালনা করা কঠিন - এই মর্মে এক রিপোর্ট ছিলেন। তার এই রিপোর্টের আলোকে বাংলা প্রদেশ ভাগ করার কথা বিবেচনা করা হয়। এছাড়াও তৎকালীন বাংলা প্রদেশে হিন্দু মুসলমান সহযোগী ভারতের সর্বাপেক্ষা বৃহৎ ব্রিটিশবিরোধী আন্দোলন দানা বেঁধেছিল যার প্রাণশক্তি ছিল কলকাতা। ব্রিটিশ সরকারে আন্দোলনকে নস্যাৎ করতে এবং একই সাথে ভারতের দুটি বৃহৎ সম্প্রদায় তথা হিন্দু মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করে সংঘাত বজায় রেখে তাদের শাসন দীর্ঘায়িত করতেই বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। আবার প্রশাসনিক কাজ সহজতর করার পাশাপাশি বঙ্গভঙ্গের মাধ্যমে ভাগ কর ও শাসনকর নীতি প্রয়োগ করে হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তাদের শাসন দীর্ঘায়িত করার জন্যই বঙ্গভঙ্গ করেছিল। উদ্দীপকেও আমরা দেখতে পাই মি. ডেভিড তার দায়িত্বধীন বিশাল অঞ্চলের শাসন কার্য পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের জন্য অঞ্চলটিকে 'ক' ও'খ' অংশে বিভক্ত করে যা ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কথায় স্মরণ করিয়ে দেয়।

উত্তর

বঙ্গভঙ্গের ফলে উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলের জনগণের তথা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের প্রতিক্রিয়া ছিল বিরূপ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন। বাংলার উচ্চ ও মধ্যবিত্ত হিন্দুরা এর বিরুদ্ধে প্রচন্ড ঝড় তুলেছিল। কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একে বঙ্গমাতার অনুচ্ছেদ হিসেবে উল্লেখ করে এবং বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে। ঢাকায় হাইকোর্ট স্থাপনের ফলে কলকাতার আইন ব্যবসায়ীরা তাদের মক্কেল কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করতে থাকেন। অপরদিকে, কলকাতার সাংবাদিকরাও তাদের স্বার্থ ন্যাসৎ হবে জেনে এর বিরুদ্ধাচরণ শুরু করে। পশ্চিমবঙ্গের শিক্ষিত হিন্দু সমাজ মনে করে, পূর্ব বাংলার ক্রমোন্নতিশীল শিক্ষিত ও রাজনীতি সচেতন হিন্দু সমাজের বিকাশ রোধের পাল্টা ব্যবস্থা হিসেবে ব্রিটিশ সরকার পূর্ব বাংলার মুসলমানদের প্রভাব বৃদ্ধির জন্য এ ব্যবস্থা নিয়েছেন। এর ফলে হিন্দু সমাজ বঙ্গ ভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। প্রথমে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে করার নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে গড়ে ওঠার স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন যখন স্বদেশী আন্দোলনের রূপ পরিগ্রহ করে তখন সারাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্বদেশী পণ্যের প্রচার ও ব্যবহার বৃদ্ধি পায় এবং বিলেতি পণ্যের বয়কট করা হয় ফলে বিলেতি কলকারখানা ও মিল ফ্যাক্টরি গুলোতে অচলাব্যবস্থা সৃষ্টি হয়।এছাড়াও এক পর্যায়ে স্বদেশী আন্দোলন বিপ্লবী আন্দোলনের রূপ পরিগ্রহ করে সন্ত্রাসবাদি আন্দোলনের রূপ নেয়। অতএব উপলক্ষে আলোচনা প্রেক্ষিতে বলা যায়, বঙ্গভঙ্গের ফলে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তার ভীতিতে গড়ে ওঠা আন্দোলনের ফলাফল হিসেবে বঙ্গভঙ্গ রদ হয়।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।