শেয়ারFacebookWhatsApp

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে উদ্দীপকে ইঙ্গিত 'ঘ' নামক রাজনৈতিক দল তথা মুসলিম লীগ অনন্য ভূমিকা পালন করেছিল। উদ্দীপকের বর্ণনায় যে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে সেটি হলো মুসলিম লীগ। আর উক্ত দলটি ভারতের রাজনৈতিক পটপরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। মুসলিম লীগ জন্মলগ্ন থেকেই মুসলমানদের স্বার্থরক্ষায় কাজ করতে থাকে। রাজনৈতিক পথপরিক্রমায় একসময় মুসলিম লীগের মধ্যে এ ধারণা বদ্ধমূল্য হয় যে, ভারতে অখন্ডভাবে মুসলমানদের স্বার্থরক্ষা হতে পারে না। তাই মুসলমানগন আলাদা দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই ১৯০৬ সালে মুসলিম লীগের আত্মপ্রকাশ ঘটেছিল। শুধু আলাদা দলই নয়, আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেছিলেন। এ তথ্যের মূল কথা ছিল, ভারতে মুসলমানরা যেকোনো বিবেচনায় একটা স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থ রক্ষার জন্য ভারতের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। পরবর্তীতে মুসলিম লীগ নেতা শেরে বাংলা এ. কে ফজলুল হকের লাহোর প্রস্তাব দ্বিজাতিতত্ত্বের রূপরেখা হিসেবে কাজ করে। একই সাথে ব্রিটিশদের ভাগ কর ও শাসন কর নীতির ফল হিসেবে ভারতে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ফলস্রুতিতে মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ রক্ষায় অনড় অবস্থান গ্রহণ করে। এমতাবস্থায় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য সে সময় আলাদা রাষ্ট্রের কোন বিকল্প ছিল না। ফলে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। অতএব বলা যায়, উদ্দীপকের দলটি তথা মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটির ভূমিকা…

উদ্দীপক

'ক' নামক বৃহৎ রাষ্ট্রের ঔপনিবেশিক শাসনাধীন 'খ' একটি অঞ্চল। দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনে থাকার ফলে অঞ্চলটির জনগণ অত্যাচার-নিপীড়নের পিষ্ট হতে থাকে।নিজেদের দাবি-দাওয়া আদায় ও মুক্তির লক্ষ্যে ঐ অঞ্চলের জনগণ একটি সার্বজনীন রাজনৈতিক দল 'গ' গঠন করে। কিন্তু দলটি গঠন করার পর সকল জাতি স্বার্থের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় এবং ক্ষেত্রবিশেষ একপেশে নীতি গ্রহণ করে। ফলের রাষ্ট্রের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তাদের অধিকার, আদায়ের লক্ষ্যে 'ঘ' নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করে।

Jessore · 2023

উত্তর

রাজনৈতিক দল বলতে এমন একটি সংঘটিত নাগরিক সমষ্টিকে বোঝায়, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে।

উত্তর

কোন আধিপত্যশীল দেশ যখন অন্য দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং নিজস্ব স্বার্থ হাসিলের জন্য দখলকৃত দেশের জনগণকে শোষণ ও সম্পদ লুণ্ঠন করে তখন সে শাসনব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। এক্ষেত্রে, শক্তিশালী দেশ সরাসরি তুলনামূলক দুর্বল দেশকে নিয়ন্ত্রণ করে, তাদের সম্পদ ব্যবহার করে নিজস্ব ক্ষমতা এবং সম্পদ বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে 'গ' নামক রাজনৈতিক দলের সাথে ১৮৮৫ সালে গঠিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সাদৃশ্য রয়েছে। এ দল প্রতিষ্ঠার পটভূমি অত্যন্ত ঘটনাবহুল। ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদে ভারতীয় এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণী ক্রমেই ইংরেজবিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কায়দা-কানুন এবং 'ইলবার্ট বিল 'পাস হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আরও বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই. সি. এস কর্মকর্তা আলান অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত্য রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শদান। আবার ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণি ও এ সময় রাজনৈতিক গঠন গড়ে তোলার চেষ্টা করছিলো। এর ফল শ্রুতিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। উদ্দীপকে ও লক্ষণীয় যে, 'খ' অঞ্চলের জনগণ নিজেদের ভাব ধারা আদায় ও মুক্তির লক্ষ্যে একটি সার্বজনীন রাজনৈতিক দল গঠন করে যা সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিচ্ছবি বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'গ' নামের রাজনৈতিক দলের সাথে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে উদ্দীপকে ইঙ্গিত 'ঘ' নামক রাজনৈতিক দল তথা মুসলিম লীগ অনন্য ভূমিকা পালন করেছিল। উদ্দীপকের বর্ণনায় যে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে সেটি হলো মুসলিম লীগ। আর উক্ত দলটি ভারতের রাজনৈতিক পটপরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। মুসলিম লীগ জন্মলগ্ন থেকেই মুসলমানদের স্বার্থরক্ষায় কাজ করতে থাকে। রাজনৈতিক পথপরিক্রমায় একসময় মুসলিম লীগের মধ্যে এ ধারণা বদ্ধমূল্য হয় যে, ভারতে অখন্ডভাবে মুসলমানদের স্বার্থরক্ষা হতে পারে না। তাই মুসলমানগন আলাদা দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই ১৯০৬ সালে মুসলিম লীগের আত্মপ্রকাশ ঘটেছিল। শুধু আলাদা দলই নয়, আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেছিলেন। এ তথ্যের মূল কথা ছিল, ভারতে মুসলমানরা যেকোনো বিবেচনায় একটা স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থ রক্ষার জন্য ভারতের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। পরবর্তীতে মুসলিম লীগ নেতা শেরে বাংলা এ. কে ফজলুল হকের লাহোর প্রস্তাব দ্বিজাতিতত্ত্বের রূপরেখা হিসেবে কাজ করে। একই সাথে ব্রিটিশদের ভাগ কর ও শাসন কর নীতির ফল হিসেবে ভারতে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ফলস্রুতিতে মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ রক্ষায় অনড় অবস্থান গ্রহণ করে। এমতাবস্থায় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য সে সময় আলাদা রাষ্ট্রের কোন বিকল্প ছিল না। ফলে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। অতএব বলা যায়, উদ্দীপকের দলটি তথা মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।