শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনায় মুসলিমদের উচ্ছ্বসিত হবার কারণ বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি হলো ১৯০৫ সালে সংঘটিত বঙ্গভঙ্গ। এ ঘটনার পেছনে মুসলিমদের উচ্ছ্বসিত হবার বহুবিধ কারণ ছিল। বঙ্গভঙ্গ ছিল ১৯০৫ সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের দ্বারা গৃহীত একটি প্রশাসনিক পুনর্বিন্যাস, যার মাধ্যমে বাংলা প্রদেশকে 'পূর্ববঙ্গ ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ'-এই দুইটি ভাগে ভাগ করা হয়। এই বিভাজনের, ফলে পূর্ব বাংলার জনগণ, বিশেষত মুসলমানরা নতুন সুযোগ-সুবিধার আশা দেখতে পায়। উদ্দীপকে বর্ণিত লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে গভীর উৎসাহ ও জাগরণ দেখা দেয়। কারণ, এই সিদ্ধান্তের ফলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সূচনা ঘটে। নবনির্মিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মুসলমানরা সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ লাভের ক্ষেত্র তৈরি করতে শুরু করে। ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের গঠন মুসলমানদের দীর্ঘদিনের অবহেলিত অবস্থান থেকে উত্তরণের পথ করে দেয়। এই ঘটনাকে মুসলমানরা তাদের গৌরব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করে। ফলে তারা এই পরিবর্তনকে নিজেদের সামাজিক ও রাজনৈতিক জাগরণের সূচক হিসেবে দেখেছিল। এই জাগরণই তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ভবিষ্যৎ সংগঠিত রাজনৈতিক চেতনার ভিত রচনা করে।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনায় মুসলিমদের উচ্ছ্বসিত হবার কারণ বর্ণনা কর।

উদ্দীপক

বিংশ শতকের শুরুতে লর্ড কার্জনের একটি সিদ্ধান্ত পূর্ব বাংলার মুসলিমদের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করলেও অন্য একটি সম্প্রদায় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। স্বদেশি আন্দোলনের নামে তাদের সশস্ত্র বিরোধিতার কারণে ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়।

Dhaka · 2025

উত্তর

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি হলো ১৯০৫ সালে সংঘটিত বঙ্গভঙ্গ। এ ঘটনার পেছনে মুসলিমদের উচ্ছ্বসিত হবার বহুবিধ কারণ ছিল। বঙ্গভঙ্গ ছিল ১৯০৫ সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের দ্বারা গৃহীত একটি প্রশাসনিক পুনর্বিন্যাস, যার মাধ্যমে বাংলা প্রদেশকে 'পূর্ববঙ্গ ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ'-এই দুইটি ভাগে ভাগ করা হয়। এই বিভাজনের, ফলে পূর্ব বাংলার জনগণ, বিশেষত মুসলমানরা নতুন সুযোগ-সুবিধার আশা দেখতে পায়। উদ্দীপকে বর্ণিত লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে গভীর উৎসাহ ও জাগরণ দেখা দেয়। কারণ, এই সিদ্ধান্তের ফলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সূচনা ঘটে। নবনির্মিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মুসলমানরা সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ লাভের ক্ষেত্র তৈরি করতে শুরু করে। ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের গঠন মুসলমানদের দীর্ঘদিনের অবহেলিত অবস্থান থেকে উত্তরণের পথ করে দেয়। এই ঘটনাকে মুসলমানরা তাদের গৌরব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করে। ফলে তারা এই পরিবর্তনকে নিজেদের সামাজিক ও রাজনৈতিক জাগরণের সূচক হিসেবে দেখেছিল। এই জাগরণই তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ভবিষ্যৎ সংগঠিত রাজনৈতিক চেতনার ভিত রচনা করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের তথা বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূরপ্রসারী। বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজে বিভেদ সৃষ্টি করে ঔপনিবেশিক শাসনকে সুসংহত করা। এই সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক বিভাজন, রাজনৈতিক আন্দোলনের গতি ও ঐক্যের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এর ফলে ভারতীয় সমাজে যে বিভাজনের বীজ রোপিত হয়, তা পরবর্তীতে ভারত বিভাগের মতো ঐতিহাসিক ঘটনার পথ প্রশস্ত করে। উদ্দীপকে বর্ণিত ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ কার্যকর করলে তা একদিকে মুসলমানদের মাঝে প্রশাসনিক স্বীকৃতির আশ্বাস জাগায়, অন্যদিকে হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে করে হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি ঘটে এবং রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতি কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়, যার ফলে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের অসন্তোষ থেকে স্বদেশি আন্দোলনের সূত্রপাত ঘটে, যা উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে মুসলিম লীগের জন্ম হয়, যা মুসলিম জাতীয়তাবাদকে সুসংগঠিত করে তোলে। এভাবে বঙ্গভঙ্গ একদিকে রাজনৈতিক সচেতনতা ও আন্দোলনের সূচনা ঘটালেও অপরদিকে ভারতীয় জনগণের ঐক্যে চিরস্থায়ী বিভক্তির রেখা টেনে দেয়, যার ফলস্বরূপ ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতা গভীরতর হয় এবং হিন্দু জাতীয়তাবাদের সশস্ত্র বিরোধী তার কারণে ব্রিটিশ সরকার ১৯১১ সালে তা রদ করতে বাধ্য হয়। সব মিলিয়ে বলা যায়, বঙ্গভঙ্গ কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস ছিল না; এটি ছিল একটি রাজনৈতিক কৌশল, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিভাজনের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।