শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে বলে আমি মনে করি। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই পরিবর্তনের ফলে বাংলার সাধারণ মানুষের জীবনধারা ও সামগ্রিক অবস্থা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। প্রাচীন সামন্তপ্রথা দুর্বল হয় এবং নবীন ধনিক শ্রেণি গড়ে ওঠে। শিক্ষার ক্ষেত্রে সংস্কার না থাকায় সমাজে অগ্রগতির গতি' মন্থর হয়ে পড়ে। রাজনৈতিকভাবে নবাবশাহী ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কোম্পানি প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করে। তারা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ানি' লাভ করে এবং 'স্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করে। এর ফলে জমিদারদের ক্ষমতা বাড়ে, কিন্তু কৃষকরা নিদারুণ শোষণের শিকার হয়। অর্থনৈতিকভাবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যনীতি স্থানীয় শিল্প, বিশেষত তাঁত ও মসলিন শিল্পকে ধ্বংস করে। বিদেশে কাঁচামাল রপ্তানি ও ব্রিটিশ পণ্যের আমদানি বাংলার বাজার দখল করে নেয়। ফলস্বরূপ বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য চরম আকার ধারণ করে। সার্বিকভাবে বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক নেতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন উপনিবেশিক শোষণ ও শাসনের পরিণতিস্বরূপ, যা বাংলার জনগণের দুর্দশা ও উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ ছিল।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈ…

উদ্দীপক

একটি ব্রিটিশ কোম্পানি প্রথমে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে আসে এবং পরবর্তীতে ভারতীয় শাসকদের রাজনৈতিক দক্ষতা না থাকার কারণে ক্ষমতার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৭৫৭ সালে যুদ্ধের মাধ্যমে তারা ভারতের শাসনক্ষমতায় আরোহণ করে এবং তারা প্রায় দু'শ বছর ভারতে শাসনকার্য চালায়।

Jessore · 2025

উত্তর

ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি হলো ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধ। এ যুদ্ধে নবাবের পরাজয়ের একাধিক কারণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ছিল ভারতের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধ শুধু একটি শাসকের পতন নয়, বরং একটি সমৃদ্ধ অঞ্চলের স্বাধীনতা হারানোর সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়। ক্ষমতালোভী অভ্যন্তরীণ গোষ্ঠীর বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব এর প্রধান কারণ ছিল। উদ্দীপকের বর্ণনায় ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধের ঘটনা উঠে এসেছে। পালাশী যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল প্রাসাদ ষড়যন্ত্র। অভ্যন্তরীণ শত্রু যেমন মীরজাফর, ঘসেটি বেগম, রাজবল্লভ, রায় দুর্লভ ও জগৎ শেঠরা ইংরেজদের সাথে গোপনে মিলিত হয়ে নবাবকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হন। ফ্রান্সের সহায়তা থাকা সত্ত্বেও নবাবের কৌশলগত ভুল, যেমন যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি, ইংরেজদের সুবিধা এনে দেয়। মীরজাফর প্রধান সেনাপতি হিসেবে নিজের বাহিনীকে নিষ্ক্রিয় রাখেন, যা ইংরেজদের পক্ষে জয় নিশ্চিত করে। উপরন্তু, কলকাতা পুনর্দখলের পর ইংরেজদের প্রস্তুতি ও ক্লাইভের চাতুর্যও নবাবের পতনে ভূমিকা রাখে। সব মিলিয়ে বিশ্বাসঘাতকতা, কৌশলগত দুর্বলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বই ছিল নবাবের পরাজয়ের মূল কারণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে বলে আমি মনে করি। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই পরিবর্তনের ফলে বাংলার সাধারণ মানুষের জীবনধারা ও সামগ্রিক অবস্থা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। প্রাচীন সামন্তপ্রথা দুর্বল হয় এবং নবীন ধনিক শ্রেণি গড়ে ওঠে। শিক্ষার ক্ষেত্রে সংস্কার না থাকায় সমাজে অগ্রগতির গতি' মন্থর হয়ে পড়ে। রাজনৈতিকভাবে নবাবশাহী ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কোম্পানি প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করে। তারা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ানি' লাভ করে এবং 'স্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করে। এর ফলে জমিদারদের ক্ষমতা বাড়ে, কিন্তু কৃষকরা নিদারুণ শোষণের শিকার হয়। অর্থনৈতিকভাবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যনীতি স্থানীয় শিল্প, বিশেষত তাঁত ও মসলিন শিল্পকে ধ্বংস করে। বিদেশে কাঁচামাল রপ্তানি ও ব্রিটিশ পণ্যের আমদানি বাংলার বাজার দখল করে নেয়। ফলস্বরূপ বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য চরম আকার ধারণ করে। সার্বিকভাবে বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক নেতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন উপনিবেশিক শোষণ ও শাসনের পরিণতিস্বরূপ, যা বাংলার জনগণের দুর্দশা ও উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ ছিল।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।