শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি ভারতে গণতন্ত্র বিকাশে কতটুকু সহায়ক ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি তথা ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতে গণতন্ত্র বিকাশে সীমিত সহায়ক ছিল। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভারতবর্ষে জাতীয়তাবাদী চেতনার প্রবল জোয়ারের মুখে ব্রিটিশ সরকার ১৯১৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করে। যদিও এই আইন ব্রিটিশ কর্তৃত্বের সীমাবদ্ধতা ভেদ করে ভারতীয়দের অংশগ্রহণের একটি দ্বার উন্মুক্ত করে, তথাপি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটি গণতন্ত্রের বিকাশে আশানুরূপ ভূমিকা রাখতে ব্যর্থ হয়। কারণ আইনটি ছিল দ্বৈত প্রকৃতির, সীমিত দায়িত্বশীলতা এবং নিয়ন্ত্রণের ফাঁদে আবদ্ধ। ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক বিষয়ে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত' বিভাজনের মাধ্যমে দ্বৈতশাসনের ব্যবস্থা করা হয়। এটি গণতন্ত্রের বিকাশে অন্তরায় সৃষ্টি করে। কারণ 'হস্তান্তরিত' বিষয়ের উপর নির্বাচিত মন্ত্রীদের নিয়ন্ত্রণ থাকলেও 'সংরক্ষিত' গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়ন্ত্রণ ছিল গভর্নরের হাতে। পাশাপাশি নির্বাচিত সদস্যদের উপস্থিতি সত্ত্বেও গভর্নর জেনারেলের আইনি ক্ষমতা, অধ্যাদেশ জারির ক্ষমতা এবং আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। উপরন্তু, পৃথক নির্বাচকমণ্ডলীর মাধ্যমে ধর্ম ও জাতিভেদে বিভাজন গণতন্ত্রের অন্তর্নিহিত সাম্যনীতি বিরোধী ছিল। যদিও নির্বাচনের ব্যবস্থা ছিল, কিন্তু তা ছিল সীমিত ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের স্তরে। বাস্তবে অধিকাংশ ক্ষমতা রয়ে যায় ব্রিটিশ শাসকদের হাজ্বে এবং ভারতীয়দের অংশগ্রহণ ছিল প্রতীকী মাত্র। ফলে আইনটি গণতান্ত্রিক বিকাশের কোনো কার্যকর ভিত্তি রচনা করতে পারেনি। অতএব বলা যায়, ১৯১৯ সালের ভারত শাসন আইন গণতন্ত্রের বীজ বপন করলেও বাস্তবে তা ব্রিটিশ স্বৈরশাসনকে বৈধতা দিয়েছিল, গণতন্ত্রের বিকাশে নয়।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি ভারতে গণতন্ত্র বিকাশে কতটুকু সহায়ক ছিল? তো…

উদ্দীপক

প্রথম বিশ্বযুদ্ধের পর এ উপমহাদেশে ব্রিটিশ প্রণীত একটি ভারত শাসন আইন পাশ হয়। এই আইনে প্রাদেশিক বিষয়গুলোকে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত' এ দুই ভাগে ভাগ করা হয়।

Rajshahi · 2025

উত্তর

মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।

উত্তর

রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রণীত আইনটির সাথে আমার পঠিত যে আইনের সাদৃশ্য আছে সেটি হলো ১৯১৯ সালের ভারত শাসন আইন। উদ্দীপকে উল্লেখ রয়েছে যে, প্রথম বিশ্বযুদ্ধের পর এ উপমহাদেশে ব্রিটিশ প্রণীত একটি ভারত শাসন আইন পাস হয় যা প্রাদেশিক বিষয়গুলোকে 'সংরক্ষিত ও হস্তান্তরিত' এ দুই ভাগে ভাগ করে। অর্থাৎ উদ্দীপকে যে ভারত শাসন আইনের কথা বলা হয়েছে, তা ১৯১৯ সালের ভারত শাসন আইন। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শিক্ষিত ও সচেতন জনগণ যখন স্বশাসনের দাবিতে সোচ্চার হয়। তখন সেই প্রেক্ষাপটে প্রাদেশিক পর্যায়ে দায়িত্বশীল শাসনব্যবস্থা চালু ও ভারতীয়দের প্রশাসনে অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯১৯ সালে একটি আইন প্রণয়ন করা হয়, যা শাসনতান্ত্রিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করে। এ আইনের প্রথম বৈশিষ্ট্য ছিল দ্বৈত শাসনব্যবস্থা, যেখানে প্রাদেশিক বিষয়গুলোকে 'হস্তান্তরিত' ও 'সংরক্ষিত' বিভাগে ভাগ করা হয়। দ্বিতীয়ত, এতে দায়িত্বশীল শাসনব্যবস্থার ধারণা তুলে ধরা হয়, যেখানে প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যরা আইনসভার নিকট দায়বদ্ধ ছিলেন। তবে এই দায়বদ্ধতা ছিল সীমিত। তৃতীয়ত, সংসদীয় শাসনব্যবস্থার আংশিক সূচনা ঘটে, যেখানে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে সরকার গঠনের রূপরেখা তৈরি হয়। যদিও বাস্তবে গভর্নরের প্রাধান্য রয়ে গিয়েছিল, তবুও এটি ভারতীয় শাসনব্যবস্থায় গণতন্ত্রমুখী পরিবর্তনের ইঙ্গিত দেয়। এভাবে ১৯১৯ সালের আইনটি ব্রিটিশ শাসনের কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয়।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি তথা ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতে গণতন্ত্র বিকাশে সীমিত সহায়ক ছিল। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভারতবর্ষে জাতীয়তাবাদী চেতনার প্রবল জোয়ারের মুখে ব্রিটিশ সরকার ১৯১৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করে। যদিও এই আইন ব্রিটিশ কর্তৃত্বের সীমাবদ্ধতা ভেদ করে ভারতীয়দের অংশগ্রহণের একটি দ্বার উন্মুক্ত করে, তথাপি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটি গণতন্ত্রের বিকাশে আশানুরূপ ভূমিকা রাখতে ব্যর্থ হয়। কারণ আইনটি ছিল দ্বৈত প্রকৃতির, সীমিত দায়িত্বশীলতা এবং নিয়ন্ত্রণের ফাঁদে আবদ্ধ। ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক বিষয়ে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত' বিভাজনের মাধ্যমে দ্বৈতশাসনের ব্যবস্থা করা হয়। এটি গণতন্ত্রের বিকাশে অন্তরায় সৃষ্টি করে। কারণ 'হস্তান্তরিত' বিষয়ের উপর নির্বাচিত মন্ত্রীদের নিয়ন্ত্রণ থাকলেও 'সংরক্ষিত' গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়ন্ত্রণ ছিল গভর্নরের হাতে। পাশাপাশি নির্বাচিত সদস্যদের উপস্থিতি সত্ত্বেও গভর্নর জেনারেলের আইনি ক্ষমতা, অধ্যাদেশ জারির ক্ষমতা এবং আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। উপরন্তু, পৃথক নির্বাচকমণ্ডলীর মাধ্যমে ধর্ম ও জাতিভেদে বিভাজন গণতন্ত্রের অন্তর্নিহিত সাম্যনীতি বিরোধী ছিল। যদিও নির্বাচনের ব্যবস্থা ছিল, কিন্তু তা ছিল সীমিত ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের স্তরে। বাস্তবে অধিকাংশ ক্ষমতা রয়ে যায় ব্রিটিশ শাসকদের হাজ্বে এবং ভারতীয়দের অংশগ্রহণ ছিল প্রতীকী মাত্র। ফলে আইনটি গণতান্ত্রিক বিকাশের কোনো কার্যকর ভিত্তি রচনা করতে পারেনি। অতএব বলা যায়, ১৯১৯ সালের ভারত শাসন আইন গণতন্ত্রের বীজ বপন করলেও বাস্তবে তা ব্রিটিশ স্বৈরশাসনকে বৈধতা দিয়েছিল, গণতন্ত্রের বিকাশে নয়।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি ভারতে গণতন্ত্র বিকাশে কতটুকু সহায়ক ছিল? তো… | Prosthuti