শেয়ারFacebookWhatsApp

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাব অর্থাৎ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অভূতপূর্ব। একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব সংবলিত লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করে। এই প্রস্তাব পরবর্তীতে শুধু পাকিস্তান সৃষ্টির পথ প্রশস্ত করেনি, বরং স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাও তাতে সুস্পষ্টভাবে নিহিত ছিল। এই প্রস্তাবে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট ইচ্ছা প্রকাশ পায়। যদিও ১৯৪৬ সালে মুসলিম লীগ এক রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হয়, তবুও লাহোর প্রস্তাবে পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশের জন্য আলাদা রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন পূর্ব বাংলার বাঙালিরা বৈষম্যের শিকার হয়, তখন তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত সব আন্দোলনের ভিত্তিতে ছিল লাহোর প্রস্তাবে ঘোষিত স্বায়ত্তশাসনের দাবি। এভাবেই প্রস্তাবটির ভিতরকার রাষ্ট্রভাগের ধারণা সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং তা পরিণামে বাংলাদেশ সৃষ্টির পথ সুগম করে। সুতরাং বলা যায়, ঐতিহাসিক লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান নয়, বরং বাংলাদেশের জন্মের বীজতলা হিসেবে কাজ করেছে- এ কথা অস্বীকার করার সুযোগ নেই।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

একটি ভূখণ্ডে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ওই ভূখণ্ডের একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলের একজন নেতা ওই ভূখণ্ডের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন।

Barisal · 2025

উত্তর

১৯৪৬ সালে ব্রিটিশ ভারতে মন্ত্রিমিশন পরিকল্পনা প্রদান করা হয়।

উত্তর

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় ঘটনা। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এ আইন পাসের মাধ্যমে উপমহাদেশে দীর্ঘ প্রায় দুইশ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এবং এ দুটি রাষ্ট্রের গণতন্ত্রের যাত্রা শুরু হয়। যে কারণে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব অত্যধিক।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে উল্লেখ্য যে, একটি ভূখণ্ডে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ওই ভূখন্ডের একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলের একজন নেতা ওই ভূখণ্ডের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সাদৃশ্য রয়েছে। ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা মুসলিম সম্প্রদায়ের 'ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

উত্তর

পরবর্তী রাজনীতিতে উদ্দীপকে প্রতিফলিত প্রস্তাব অর্থাৎ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অভূতপূর্ব। একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব সংবলিত লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করে। এই প্রস্তাব পরবর্তীতে শুধু পাকিস্তান সৃষ্টির পথ প্রশস্ত করেনি, বরং স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাও তাতে সুস্পষ্টভাবে নিহিত ছিল। এই প্রস্তাবে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট ইচ্ছা প্রকাশ পায়। যদিও ১৯৪৬ সালে মুসলিম লীগ এক রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হয়, তবুও লাহোর প্রস্তাবে পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশের জন্য আলাদা রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন পূর্ব বাংলার বাঙালিরা বৈষম্যের শিকার হয়, তখন তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত সব আন্দোলনের ভিত্তিতে ছিল লাহোর প্রস্তাবে ঘোষিত স্বায়ত্তশাসনের দাবি। এভাবেই প্রস্তাবটির ভিতরকার রাষ্ট্রভাগের ধারণা সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং তা পরিণামে বাংলাদেশ সৃষ্টির পথ সুগম করে। সুতরাং বলা যায়, ঐতিহাসিক লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান নয়, বরং বাংলাদেশের জন্মের বীজতলা হিসেবে কাজ করেছে- এ কথা অস্বীকার করার সুযোগ নেই।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।