উদ্দীপকের ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: বঙ্গভঙ্গ ভারতবর্ষের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ থাকলেও এর অন্যতম কারণ ছিল রাজনৈতিকতথা ভারতবাসীর জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতীয়রা নিজেদের অধিকারের বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন হলে তাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটে। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সমগ্র ভারতে বিশেষ করে বাংলা প্রদেশে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে 'যুগান্তর দল'ও 'অনুশীলন সমিতি' নামে দুটি অতি বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আন্দোলন ও বিপ্লবী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। এসব আন্দোলনে ভীত হয়ে ব্রিটিশ সরকার তাদের চিরায়ত শাসন কৌশল 'ভাগ কর এবং শাসন কর' নীতি প্রয়োগ করে। বাংলা তথা বঙ্গপ্রদেশকে বিভক্ত করে ব্রিটিশরা এদেশের জাতীয়তাবাদী আন্দোলন কে দুর্বল করে তাদের শাসনকে দীর্ঘায়িত করার কৌশল গ্রহণ করে। এছাড়া ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলন শুরু করে। জনগণকে বোঝাতে চেষ্টা করেন যে,নতুন প্রদেশ সৃষ্টি হলে পূর্ব বাংলার মুসলমানরা নিজেদের ভাগ্য উন্নয়নের সুযোগ পাবে।অন্যদিকে বাংলার অধিকাংশ বাণিজ্য ছিল হিন্দু সম্প্রদায়ের হাতে। বঙ্গভঙ্গের ফলে তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই হিন্দু-মুসলিমের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। আর এই পথ অবলম্বন করেই ব্রিটিশ শাসকগণ কৌশলে কলকাতা কেন্দ্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন নস্যাৎ করার সুযোগ লাভ করে।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি ভারতবর্ষের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর