স্বাধীন অখণ্ড বাংলা বলতে কী বোঝ?
উত্তর: ১৯৪৭ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগ ও বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে এ সময়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও হাসিম খানের নেতৃত্বে ১৯৪৭ সালের ২৭ এপ্রিল স্বাধীন সার্বভৌম অখন্ড বাংলা রাষ্ট্র গঠনের যে প্রস্তাব উত্থাপিত হয়- এ প্রস্তাবই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অখণ্ড বাংলা নামে পরিচিত। উগ্র সাম্প্রদায়িক হিন্দু ও মুসলিম কিছু অদূরদর্শী নেতার ধর্মান্ধতার জন্য স্বাধীন অখণ্ড বাংলা সফল হয়নি।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
স্বাধীন অখণ্ড বাংলা বলতে কী বোঝ?
উত্তর