ভাগ কর ও শাসন কর" নীতি বলতে কী বোঝ।
উত্তর: 'ভাগ কর ও শাসন কর' নীতি হলো ব্রিটিশ কর্তৃক ভারতীয় উপমহাদেশ শাসন করার একটি রাজনৈতিক কৌশল। ব্রিটিশরা ১৯০ বছর (১৭৫৭-১৯৪৭) ভারতবর্ষ শাসন করে। এ দীর্ঘ সময়ে তারা এ উপমহাদেশে নানা শোষণ, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তারা এক পক্ষকে খুশি করে নিজেদের পক্ষে রেখে শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার পরিকল্পনা করেছিল। তাই তারা সুকৌশলে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টি করে এবং উগ্র ধর্মকেন্দ্রিক সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দেয়। যার ফলশ্রুতিতে হিন্দু ও মুসলিমরা একে অন্যের শত্রুতে পরিণত হয়। আর এ সুযোগে ব্রিটিশরা তাদের আকাঙ্ক্ষিত 'ভাগ কর ও শাসন কর' নীতিটি কার্যকর করতে তৎপর হয়।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
ভাগ কর ও শাসন কর" নীতি বলতে কী বোঝ।
উত্তর