উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পাঠ্যপুস্তকের ঐতিহাসিক ঘটনার ফলাফল আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনা তথা বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অন্যন্য সাধারণ ঘটনা। বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদূরপ্রসারী। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ শাসকদের অনুসৃত 'ভাগ কর ও শাসন কর নীতি' (Divide & Rule Policy) জয়যুক্ত হয়। ব্রিটিশ শাসকগণ কৌশলে হিন্দু ও মুসলমান জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে সমর্থ হয়। এর ফলে ভারতের বৃহত্তম দুটি ধর্মীয় সম্প্রদায় চিন্তা-চেতনার দিক থেকে বিভক্ত হয়ে পড়ে। বঙ্গভঙ্গের দ্বারা ব্রিটিশ শাসকগণ কৌশলে কলকাতাকেন্দ্রিক সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার সুযোগ লাভ করে। কারণ কলকাতা শহরের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ পূর্ববাংলার ওপর নির্ভরশীল ছিল। বঙ্গভঙ্গের ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার বঙ্গভঙ্গ হিন্দু-মুসলিম জনগণের মধ্যে সাম্প্রদায়িক চেতনার বিষবৃক্ষ রোপণ করে। এ সাম্প্রদায়িক চেতনাই পরবর্তীকালে ভারত বিভাগকে ত্বরান্বিত করে। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের অস্তিত্ব রক্ষা এবং মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ১৯০৬ সালে ঢাকায় 'মুসলিম লীগ' নামক রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার জনগণ খুশি হলেও হিন্দু সম্প্রদায় খুশি হয়নি। এ জন্যই বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে। এতে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। এছাড়া বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জনগণ এবং কংগ্রেস স্বদেশি আন্দোলন গড়ে তোলে। আন্দোলনকারীরা বিলেতি দ্রব্য বর্জন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালত বর্জনের ডাক দেয়। ফলে কলকারখানায় উৎপাদন ব্যাহত হয় এবং জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশরা পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে আলাদা করে দুটি সম্প্রদায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এ দুই সম্প্রদায়ের মধ্যকার অনৈক্য ভারতে তাদের শাসনকে আরো শক্তি যুগিয়েছিল।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পাঠ্যপুস্তকের ঐতিহাসিক ঘটনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর