৩ জুন পরিকল্পনা কী?
উত্তর: 'ভারত স্বাধীনতা আইন' প্রণয়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭সালের ৩ জুন ভারতবর্ষের জনগণের সামনে যে পরিকল্পনা পেশ করেছিলেন তা-ই '৩ জুন পরিকল্পনা' নামে পরিচিত। মন্ত্রিমিশন পরিকল্পনার পর ভারতে 'অন্তর্বর্তীকালীন সরকার' গঠন করা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করেন। এ ঘোষণাকে বাস্তবরূপ দেওয়ার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় নিয়োগ করেন। কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালান। ১৯৪৭ সালের ২ জুন নেহেরু, জিন্নাহ ও শিখ নেতা বলদেব সিং-এর সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে মাউন্টব্যাটেন যে পরিকল্পনা গ্রহণ করেন তা তিনি ১৯৪৭ সালের ৩ জুন জনগণের সামনে তুলে ধরেন। এটিই '৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা' নামে খ্যাত।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
৩ জুন পরিকল্পনা কী?
উত্তর