'দ্বিজাতি তত্ত্ব' সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: ভারতবর্ষে দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু-মুসলিম সমস্যা সমাধানের জন্য হিন্দু নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে, হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থরক্ষা হবে না। তাছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র, এমনকি তাদের ইতিহাস-ঐতিহ্যও স্বতন্ত্র। সুতরাং জাতীয়তার যেকোনো মানদণ্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তার এ মতবাদটিই 'দ্বিজাতি তত্ত্ব' নামে পরিচিত। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
'দ্বিজাতি তত্ত্ব' সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর