উদ্দীপকে বর্ণিত 'P [গণিত] দেশের গণতন্ত্রায়নে কী ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'P [গণিত] দ্বারা আইন বিভাগকে নির্দেশ করছে। আর আইন বিভাগ গণতন্ত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় আইন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক হওয়ায় এ ব্যবস্থায় আইনসভা তথা আইন বিভাগের গুরুত্ব অপরিসীম। গণতন্ত্রের জন্য প্রয়োজন আইনের শাসন। আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন প্রণয়ন করা। আবার গণতন্ত্রের অপরিহার্য উপাদান হলো জনমত গঠন। আইনসভায় অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক ও আলোচনা রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত হয়। এর ফলে জনগণ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হয়। এর ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে না। গণতন্ত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রের জন্য প্রয়োজন সুস্পষ্ট। জবাবদিহিতা। আইন বিভাগের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা হয়। যেমন সংসদীয় সরকার পদ্ধতিতে শাসন বিভাগ তাদের কাজের জন্য যৌথভাবে আইন বিভাগের নিকট দায়ী থাকে। আইন বিভাগের আস্থা হারালে শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আইন বিভাগ সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আন্নয়ন, মুলতবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাশ করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। গণতান্ত্রিক শাসনের জন্য অপরিহার্য হলো রাষ্ট্রীয় কাজে ব্যয়িত অর্থের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রদান করা। আইন বিভাগের মাধ্যমে এই কাজটি পরিচালনা করা হয়। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগই হলো জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য, ব্যয় ধরাদ্দ করা হয় না। গণতন্ত্রের প্রাণ বলা হয় নির্বাচনকে। আইনসভা বা আইন বিভাগ অনেক নির্বাচনসংক্রান্ত কাজও পরিচালনা করে থাকে। এভাবেই আইন বিভাগ তার নানাবিধ কার্যক্রমের দ্বারা গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। সরকার রাষ্ট্রের মুখপাত্র আর জনগণের মুখপাত্র হলো আইন বিভাগ। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যে, বর্ণিত P বিভাগ তথা আইন বিভাগ দেশের গণতন্ত্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'P দেশের গণতন্ত্রায়নে কী ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর