আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তও সত্য হয় কেন?
উত্তর: যুক্তিবাক্যের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তও সত্য হয়। অবরোহ অনুমানে কেবল অনুমানের আকারগত সত্যতা অপরিহার্য, বস্তুগত সত্যতা নয়। অর্থাৎ আশ্রয়বাক্যগুলো যদি সত্য হয় তবে তার থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় সেটাও সত্য হয়। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল। রহিম হয় একজন মানুষ। অতএব, রহিম হয় মরণশীল।' এভাবে অবরোহ অনুমানের আকারগত সত্যতার কারণে আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তও সত্য হয়।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্তও সত্য হয় কেন?
উত্তর

