মাধ্যম ও অমাধ্যম অনুমান বলতে কী বোঝায়?
উত্তর: অবরোহ অনুমানের দুটি প্রকরণ হলো মাধ্যম ও অমাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন- 'সকল ফল হয় পুষ্টিকর। আম হয় এক ধরনের ফল। অতএব, আম হয় পুষ্টিকর।' এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি মাধ্যম অনুমানের দৃষ্টান্ত। অন্যদিকে, যে অবরোহ অনুমানে কেবল একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন-'সকল ফুল হয় সুন্দর। অতএব, কোনো ফুল নয় অসুন্দর।' এখানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
মাধ্যম ও অমাধ্যম অনুমান বলতে কী বোঝায়?
উত্তর

