চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝায়?
উত্তর: সহানুমানে তিনটি পদের পরিবর্তে চারটি পদের ব্যবহার করা হলে যে অনুপপত্তি সৃষ্টি হয় তাকে বলে চতুষ্পদী অনুপপত্তি (Fallacy of Four Terms) । যদি কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহৃত হয় সে ক্ষেত্রে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। যেমন- 'মানুষ হয় এমন যারা মুরগি খায়। মুরগি হয় এমন যারা কেঁচো খায়। অতএব, মানুষ হয় এমন যারা কেঁচো খায়।' এই দৃষ্টান্তটিতে পদের সংখ্যা চারটি, যথা: ১. মানুষ, ২. এমন যারা মুরগি খায়, ৩. মুরগি, ৪. এমন যারা কেঁচো খায়। তাই এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
চতুষ্পদী অনুপপত্তি বলতে কী বোঝায়?
উত্তর

