উদ্দীপকের আজহার আলীর ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আজহার আলীর ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনাযোগ্য। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে যে তিনটি পদ থাকে তাদের একটি হলো মধ্যপদ। মধ্যপদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। অর্থাৎ সহানুমানে মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। এভাবে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদটি প্রধান ও অপ্রধান পদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকের আনোয়ার ও সানোয়ার এ দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিরসনের জন্য আজহার আলী উদ্যোগ নেয় এবং এই লক্ষ্যে উভয় ভাইয়ের সাথে আলোচনা করে তাদের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটায়। অর্থাৎ, এখানে আজহার আলী মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। সহানুমানের দিক থেকে বিবেচনা করলে তার এই ভূমিকা মধ্যপদের সাথে তুলনাযোগ্য।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকের আজহার আলীর ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

