উদ্দীপকে উদাহরণ-১ এ যে আবর্তন করা হয়েছে তার বৈধতা বিচার করো।
উত্তর: উদ্দীপকে উদাহরণ-১ এ যে আবর্তন করা হয়েছে তা বৈধ নয়। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী 'আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়।' এছাড়া 'আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।' আমরা জানি, সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। এ কারণে সার্বিক যুক্তিবাক্যের আবর্তিত সার্বিকই হয়ে থাকে। তবে 'A [গণিত] যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরূপ যুক্তিবাক্যের আবর্তিত 'A [গণিত] যুক্তিবাক্য হলে বাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয়। তাই 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করলে অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটে। উদাহরণ-১ এর আশ্রয়বাক্যটি হলো 'সকল A হয় B [গণিত] । এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপকতার নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আবার, উদাহরণ-১ এর সিদ্ধান্ত হচ্ছে 'সকল B হয় A [গণিত] । এটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে আবর্তন ক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'B [গণিত] সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে যা আবর্তন নিয়ম বিরোধী। তাই উদাহরণ-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের উদাহরণ-১ এ যে আবর্তন করা হয়েছে তা অবৈধ আবর্তনের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ-১ এ যে আবর্তন করা হয়েছে তার বৈধতা বিচার করো।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

