কোন আবর্তনে পরিমাণ অসম? ব্যাখ্যা করো।
উত্তর: অসরল আবর্তনে পরিমাণ অসম হয়। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্নরূপ তাকে অসরল আবর্তন বলে। A-যুক্তিবাক্যের আবর্তনকে অসরল বলা হয়। কেননা, A-যুক্তিবাক্যকে আবর্তন করলে I-যুক্তিবাক্য পাওয়া যায়। যেমন— 'A- সকল কোকিল হয় কালো। অতএব, I-কিছু কালো জীব হয় কোকিল । এখানে আশ্ৰয়ৰাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য, কিন্তু সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য। তাই অসরল আবর্তনে পরিমাণ অসম হয়।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
কোন আবর্তনে পরিমাণ অসম? ব্যাখ্যা করো।
উত্তর

