সহানুমানে মধ্যপদকে কেন একবার হলেও ব্যাপ্য হতে হয়? ব্যাখ্যা করো।
উত্তর: সহানুমানের যুক্তিতে মধ্যপদ একবারও ব্যাপ্য না হলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। তাই সহানুমানে মধ্যপদকে একবার হলেও ব্যাপ্ত হতে হয়। একটি সহানুমানে যে তিনটি পদ থাকে মধ্যপদ তার অন্যতম। সহানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য দুটির যে কোনো একটিতে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয়। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। এই নিয়ম অমান্য করলে অর্থাৎ সহানুমানের আশ্রয়বাক্যদ্বয়ে মধ্যপদ একবারও ব্যাপ্য না হলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। এজন্য সহানুমানে মধ্যপদকে একবার হলেও ব্যাপ্য হতে হয়।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
সহানুমানে মধ্যপদকে কেন একবার হলেও ব্যাপ্য হতে হয়? ব্যাখ্যা করো।
উত্তর

