পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ এর যথার্থতা বিচার কর।
উত্তর: দৃষ্টান্ত-১ এ 'A [গণিত] বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। তাই যুক্তিটি যথার্থ নয়। আবর্তনের ক্ষেত্রে কতকগুলো নিয়ম রয়েছে, যা আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে আবশ্যিকভাবে পালন করতে হয়। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। আবর্তনের ক্ষেত্রে যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর আশ্রয়বাক্যটি হলো- "সকল গরু হয় চতুষ্পদী।" এটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে সিদ্ধান্ত হচ্ছে 'সকল চতুষ্পদী প্রাণী হয় গরু', যা একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। যার ফলে এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। অর্থাৎ দৃষ্টান্ত-১ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। ফলে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে এবং যুক্তিটি যথার্থ হয়নি।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ এর যথার্থতা বিচার কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

