সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ নং এ উল্লেখিত যুক্তিটির বৈধতা বিচার করো।
উত্তর: সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ নং যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে সাধ্যপদ ও পক্ষপদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। দৃশ্যকল্প-১ নং যুক্তিতে বলা হয়েছে, 'বইটি টেবিলের উপর। টেবিলটি মাটির উপর। সুতরাং, বইটি মাটির উপর।' এ দৃষ্টান্তটিতে চারটি পদ ব্যবহার করা হয়েছে। যথা- ১. বই,.২. টেবিল, ৩. টেবিলের উপর এবং ৪. মাটির উপর। এভাবে চারটি পদ ব্যবহারের কারণে এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। আলোচনা শেষে তাই বলা যায়, সহানুমানে তিনটি পদের অধিক চারটি পদ ব্যবহার করলে নিয়ম লঙ্ঘনের কারণে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ নং যুক্তিটিতে প্রতীয়মান।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ নং এ উল্লেখিত যুক্তিটির বৈধতা ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

