উদ্দীপক দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি কি যথার্থ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত আবর্তন অসরল আবর্তন ও সরল আবর্তনের দৃষ্টান্ত। আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু পরিমাণ একই অথবা ভিন্ন হতে হবে। তবে পরিমাণগত দিক থেকে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের প্রকৃতি কী হবে তাও নিয়মের অধীন। পরিমাণের দিক থেকে বিশ্লেষণ করলে আবর্তন দুই প্রকার। যথা- ১. সরল আবর্তন এবং ২. অসরল আবর্তন। দৃশ্যকল্প-১ এ 'সকল পাখি হয় দ্বিপদ' বা 'A [গণিত] যুক্তিবাক্য থেকে 'কিছু দ্বিপদ প্রাণী হয় পাখি' বা 'I [গণিত] যুক্তিবাক্যে আবর্তন করা হয়েছে। এই আবর্তনে আশ্রয়বাক্যের চেয়ে সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়েছে। তাই এটি অসরল আবর্তনের দৃষ্টান্ত। কারণ যে আবর্তনে আশ্রয়বাক্যের চেয়ে সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। অপরদিকে, দৃশ্যকল্প-২ এ 'কোনো মানুষ নয় অমর' বা 'E [গণিত] যুক্তিবাক্য থেকে 'কোনো অমর প্রাণী নয় মানুষ' বা 'E [গণিত] যুক্তিবাক্যে আবর্তন করা হয়েছে। এই আবর্তনে আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই বা অভিন্ন হয়েছে। তাই এটি সরল আবর্তনের দৃষ্টান্ত। কারণ যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও ২ এ আবর্তনের সরল ও অসরল আবর্তন নির্দেশ করে এবং এবং উভয়ের মধ্যে উল্লিখিত পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপক দৃশ্যকল্প-১ এর অনুমান প্রক্রিয়াটি কি যথার্থ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

