শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর একটি তুলনামূলক ব্যাখ্যা দাও। অনুমানের প্রকার হিসেবে কোনটির গুরুত্ব বেশি? তোমার মতামত দাও।

উত্তর: 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অমাধ্যম অনুমান এবং 'দৃশ্যকল্প-৩'-এর দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। 'দৃশ্যকল্প-২'-এ 'সব বিড়াল হয় পোষা প্রাণী' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু পোষা প্রাণী হয় বিড়াল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর দ্বারা অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে-অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে সব সময় একটি মাত্র আশ্রয়বাক্য থাকে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত তাই অনেকটা আশ্রয়বাক্যেই পরিবর্তিত রূপ। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে তেমন কোনো নতুন তথ্য প্রকাশিত হয় না। আর অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, 'দৃশ্যকল্প-৩'-এ 'সব যুক্তিবাদী হয় চিন্তাশীল' এবং 'সব ধার্মিক হয় যুক্তিবাদী'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'সব ধার্মিক হয় চিন্তাশীল' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-৩' দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে তাই সব সময় একাধিক আশ্রয়বাক্য থাকে। মাধ্যম অনুমানের -সিদ্ধান্তে তাই সব সময় নতুন তথ্য প্রকাশিত হয়। কেননা এখানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এটির লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। পরিশেষে বলা যায় যে, যুক্তিবিদ্যায় মাধ্যম ও অমাধ্যম উভয় অনুমানই গুরুত্বসহকারে আলোচনা করা হয়। আর জ্ঞানের ক্ষেত্রে উভয় অনুমানই গুরুত্ব বহন করে।

HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর একটি তুলনামূলক ব্যাখ্যা দাও। অনুমানের …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আম হয় ভিটামিন সমৃদ্ধ ফল জাম হয় ভিটামিন সমৃদ্ধ ফল কাঁঠাল হয় ভিটামিন সমৃদ্ধ ফল লিচু হয় ভিটামিন সমৃদ্ধ ফল। ... সকল ফল হয় ভিটামিন সমৃদ্ধ ফল। দৃশ্যকল্প-২: সব বিড়াল হয় পোষা প্রাণী। ... কিছু পোষা প্রাণী হয় বিড়াল। দৃশ্যকল্প-৩: সব যুক্তিবাদী হয় চিন্তাশীল সব ধার্মিক হয় যুক্তিবাদী ... সব ধার্মিক হয় চিন্তাশীল।

উত্তর

অনুমান প্রধানত দুই প্রকার।

উত্তর

অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো অমাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন: 'কোনো ঘোড়া নয় দ্বিপদ'। অতএব 'কোনো দ্বিপদ প্রাণী নয় ঘোড়া'। 'এখানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে বিধায় এটি অমাধ্যম অনুমান।

উত্তর

'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে 'সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি বিশেষ বিশেষ ফলে ভিটামিন পর্যবেক্ষণ করে 'সকল ফল হয় ভিটামিন সমৃদ্ধ ফল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক হওয়ায় এটি নতুন তথ্য প্রকাশ করে। তবে আরোহ অনুমানের সিদ্ধান্ত সকল ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

উত্তর

'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অমাধ্যম অনুমান এবং 'দৃশ্যকল্প-৩'-এর দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। 'দৃশ্যকল্প-২'-এ 'সব বিড়াল হয় পোষা প্রাণী' এই আশ্রয়বাক্য থেকে 'কিছু পোষা প্রাণী হয় বিড়াল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর দ্বারা অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে-অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে সব সময় একটি মাত্র আশ্রয়বাক্য থাকে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত তাই অনেকটা আশ্রয়বাক্যেই পরিবর্তিত রূপ। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে তেমন কোনো নতুন তথ্য প্রকাশিত হয় না। আর অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, 'দৃশ্যকল্প-৩'-এ 'সব যুক্তিবাদী হয় চিন্তাশীল' এবং 'সব ধার্মিক হয় যুক্তিবাদী'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'সব ধার্মিক হয় চিন্তাশীল' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-৩' দ্বারা মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে তাই সব সময় একাধিক আশ্রয়বাক্য থাকে। মাধ্যম অনুমানের -সিদ্ধান্তে তাই সব সময় নতুন তথ্য প্রকাশিত হয়। কেননা এখানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এটির লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। পরিশেষে বলা যায় যে, যুক্তিবিদ্যায় মাধ্যম ও অমাধ্যম উভয় অনুমানই গুরুত্বসহকারে আলোচনা করা হয়। আর জ্ঞানের ক্ষেত্রে উভয় অনুমানই গুরুত্ব বহন করে।
HSCLogic 1st PaperChapter 6 : অবরোহ অনুমান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
সহানুমানে ব্যবহৃত মধ্যপদের প্রতীক কী?
খ
সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে পাঠ্যবইয়ের আলোকে উপযুক্ত প্রতীক বসাও।
ঘ
সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
সহানুমানে ব্যবহৃত মধ্যপদের প্রতীক কী?
খ
সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে পাঠ্যবইয়ের আলোকে উপযুক্ত প্রতীক বসাও।
ঘ
সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।

সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সহানুমানে ব্যবহৃত মধ্যপদের প্রতীক কী?

সহানুমানে ব্যবহৃত মধ্যপদের প্রতীক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
আবর্তনের নিয়ম কয়টি?
খ
অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়- ব্যাখ্যা কর।
গ
যুক্তি-২ দ্বারা কোন যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত যুক্তি-১ ও যুক্তি-২ এর আন্তঃসম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
আবর্তনের নিয়ম কয়টি?
খ
অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়- ব্যাখ্যা কর।
গ
যুক্তি-২ দ্বারা কোন যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত যুক্তি-১ ও যুক্তি-২ এর আন্তঃসম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়- ব্যাখ্যা কর।

অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আবর্তনের নিয়ম কয়টি?

আবর্তনের নিয়ম কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাব এই প্রথম তার বাবার সাথে ট্রেনে উঠেছে। কয়েকটি ট্রেনের প্রতি লক্ষ্য করে বুঝতে পারল যে, সকল ট্রেন আসার ও যাওয়ার সময় নির্দিষ্ট একটি লোক ঘণ্টা ও বাঁশি বাজায়। অতঃপর একটি ছোট লাঠিতে বাঁধা সবুজ পতাকা উত্তোলন করে।

Jessore · 2017

ক
যৌগিক বচন কাকে বলে?
খ
সত্যসারণি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নির্দেশকৃত বিষয়টির বাস্তব জীবনে ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাব এই প্রথম তার বাবার সাথে ট্রেনে উঠেছে। কয়েকটি ট্রেনের প্রতি লক্ষ্য করে বুঝতে পারল যে, সকল ট্রেন আসার ও যাওয়ার সময় নির্দিষ্ট একটি লোক ঘণ্টা ও বাঁশি বাজায়। অতঃপর একটি ছোট লাঠিতে বাঁধা সবুজ পতাকা উত্তোলন করে।

Jessore · 2017

ক
যৌগিক বচন কাকে বলে?
খ
সত্যসারণি বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে নির্দেশকৃত বিষয়টির বাস্তব জীবনে ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সত্যসারণি বলতে কী বোঝ?

সত্যসারণি বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌগিক বচন কাকে বলে?

যৌগিক বচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সহানুমানের ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিষয়টির গুরুত্ব বর্ণনা কর।উদ্দীপকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে পাঠ্যবইয়ের আলোকে উপযুক্ত প্রতীক বসাও।সহানুমানের সিদ্ধান্ত কীভাবে আশ্রয় বাক্য নির্ভর? ব্যাখ্যা কর।সহানুমানে ব্যবহৃত মধ্যপদের প্রতীক কী?উদ্দীপকে উল্লিখিত যুক্তি-১ ও যুক্তি-২ এর আন্তঃসম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা যুক্তি-২ দ্বারা কোন যুক্তিবাক্যের আবর্তনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়- ব্যাখ্যা কর।আবর্তনের নিয়ম কয়টি?উদ্দীপকে নির্দেশকৃত বিষয়টির বাস্তব জীবনে ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ কর।উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।সত্যসারণি বলতে কী বোঝ?যৌগিক বচন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।