উদ্দীপকের সহানুমানটিতে কোনো অনুপপত্তি ঘটেছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সহানুমানটিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানের তৃতীয় নিয়ম অনুসারে সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। সহানুমানে দুটি আশ্রয়বাক্যেই মধ্যপদ থাকে। এই দুটি আশ্রয়বাক্যের অন্তত একটিতে মধ্যপদ ব্যাপ্য হওয়া দরকার। এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি বলা হয়। যেমন-'সকল রাশিয়ান হয় বিপ্লবী। এনারকিস্টগণ হয় বিপ্লবী। অতএব, এনারকিস্টগণ হয় রাশিয়ান।' এই দৃষ্টান্তটিতে 'বিপ্লবী' শব্দটি মধ্যপদ কিন্তু উভয় আশ্রয়বাক্যেই 'বিপ্লবী' পদটি অব্যাপ্য। তাই এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের অনুমানটিতে দেখা যায়- 'সকল বাঘ হয় চতুষ্পদ। সকল বিড়াল হয় চতুষ্পদ। অতএব, সকল বিড়াল হয় বাঘ।' এ অনুমানের মধ্যপদ 'চতুষ্পদ' শব্দটি কোনো আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি। তাই এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, সহানুমানের কোনো একটি যুক্তিকে সঠিক হতে হলে বিধিসঙ্গতভাবে সহানুমানের সকল নিয়ম পালন করা অত্যাবশ্যক। এ কারণে উদ্দীপকের সহানুমানটি অবৈধ বা ভ্রান্ত যুক্তি।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকের সহানুমানটিতে কোনো অনুপপত্তি ঘটেছে কি? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

