যুক্তি-১ এর আবর্তিত রূপটি কোন ধরনের যুক্তিবাক্য হবে এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ এর আবর্তিত রূপটি হবে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য। উদ্দীপকের 'যুক্তি-১' এ প্রদত্ত যুক্তিবাক্যটি হলো 'সকল জবা হয় ফুল'। এ যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। আবর্তনের নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের আবর্তিত 'A [গণিত] যুক্তিবাক্যে করা যায় না। কেননা এক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। আবার 'A [গণিত] যুক্তিবাক্য যেহেতু সদর্থক যুক্তিবাক্য, তাই এর আবর্তিতও হবে সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ 'A [গণিত] বা 'I [গণিত] যুক্তিবাক্য। যেহেতু 'A [গণিত] যুক্তিবাক্যের আবর্তিত 'A [গণিত] যুক্তিবাক্য করা যায় না, তাই 'A [গণিত] যুক্তিবাক্যের আবর্তিত হবে 'I [গণিত] যুক্তিবাক্য। সুতরাং যুক্তি-১ এ প্রদত্ত আশ্রয়বাক্যটি যেহেতু সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য, তাই এর আবর্তিত হবে 'I [গণিত] যুক্তিবাক্য। যেমন-- 'A [গণিত] সকল জবা হয় ফুল 'I [গণিত] কিছু ফুল হয় জবা। পরিশেষে বলা যায়, আবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয় বিধায় বিভিন্ন যুক্তিবাক্যের আবর্তন বিভিন্ন রকম হয়ে থাকে। এমনকি কিছু যুক্তিবাক্যের আবর্তনই করা যায় না।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
যুক্তি-১ এর আবর্তিত রূপটি কোন ধরনের যুক্তিবাক্য হবে এবং কেন? বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

